এক্সপ্লোর

বিহারে মদ নিষিদ্ধ করতে নতুন কঠোর আইন জারি নীতীশের

পটনা: বিহার সরকারের আনা মদ-নিষেধাজ্ঞার নির্দেশকে পটনা হাইকোর্ট খারিজ করার দুদিন পরই ফের নিষেধাজ্ঞা নিয়ে নতুন আইন আনল নীতীশ কুমার প্রশাসন। রবিবার, গাঁধী জয়ন্তীর দিন, রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নওয়া হয় যে বিহারজুড়ে মদ নিষেধাজ্ঞাকে কার্যকর করা হবে। এর জন্য এবার আরও কঠোর হাতে দমন করা হবে বলে জানানো হয়। জানা গিয়েছে, নতুন আইনে বলা হয়েছে, যদি কারও কাছ থেকে মদ বাজেয়াপ্ত করা হয়, তাহলে বাড়ির সকল প্রাপ্তবয়স্কদের গ্রেফতার করা হবে। পাশাপাশি, আগের নিয়মের তুলনায় নতুন আইনে হেফাজতের মেয়াদ, জরিমানার পরিমাণও বাড়ানো হয়েছে। নীতীশ জানান, তিনি বিহারে ‘ইতিবাচক সামাজিক পরিবর্তন’ আনতে বদ্ধপরিকর। তা কার্যকর করতে, নতুন আইনে দেশে প্রস্তুত বিদেশি মদ এবং একইসঙ্গে দেশী মদের বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছে বিহার প্রশাসন। নীতীশ যে এই ইস্যুকে কতটা গুরুত্ব দিচ্ছেন, তা স্পষ্ট হয়ে যায় এদিনের সাংবাদিক সম্মেলনে। সাধারণত, মন্ত্রিসভায় নেওয়া কোনও সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ব্রজেশ মেহরোত্রা। কিন্তু এদিন প্রশ্নের মুখোমুখি হন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, এদিন থেকেই নতুন আইন কার্যকর হচ্ছে। তাঁর মতে, এটাই হবে ‘জাতির জনক’-কে দেওয়া শ্রেষ্ঠ শ্রদ্ধাজ্ঞাপন। গত ৫ এপ্রিল, বিহারজুড়ে মদ নিষেধাজ্ঞার নির্দেশিকা জারি করেছিল নীতীশ প্রশাসন। গত শুক্রবার, সেই নির্দেশিকাকে ‘অবৈধ’ বলে খারিজ করে দেয় পটনা হাইকোর্ট।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget