এক্সপ্লোর

বাচ্চা ধর্ষিতা হলে সেটা ধর্ষণ, কিন্তু বিবাহিত মহিলার ধর্ষণ অন্যরকম! বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর

সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা আলোড়ন ফেলেছে উত্তরপ্রদেশে। টাকাপয়সার গন্ডগোলের জেরে আলিগড়ে আড়াই বছরের মেয়ের হত্যা ঘিরে সারা দেশে হইচই হচ্ছে। শুক্রবার সন্ধ্যায়ও কুশীনগরে ৬ জন মিলে একটি ১২ বছরের দলিত মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

লখনউ: ধর্ষণ ইস্যুতে দেশের নানা রাজ্যে, বিশেষত উত্তরপ্রদেশে শোরগোলের মধ্যেই বিতর্কিত মন্তব্য রাজ্যের এক মন্ত্রীর। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার জল সরবরাহ, ভূমি উন্নয়ন ও জলসম্পদ মন্ত্রী উপেন্দ্র তেওয়ারি কী ধরনের ধর্ষণ হয়েছে, সেই প্রসঙ্গ তুলেছেন, যা নিয়ে আপত্তি উঠেছে। গোন্ডায় সাংবাদিকদের সামনে কিছু কিছু ঘটনাকে আদৌ ধর্ষণ বলা যায় কিনা, সেই প্রশ্ন তুলে তাঁর বক্তব্য, ধর্ষণের একটা ধরন, চরিত্র আছে। কোনও বাচ্চা ধর্ষিতা হলে সেটা ধর্ষণ বলা যায়। কিন্তু একজন মাঝবয়সী মহিলার ধর্ষণের ব্যাপারটা অন্যরকম। আজকাল প্রায়ই ৩০-৩৫ বছরের বিবাহিত মহিলার ধর্ষণের কথা শোনা যায়। সাত-আট বছর ধরে সম্পর্ক চালিয়ে তারপর একদিন ধর্ষণের অভিযোগ তোলা হচ্ছে। যখন ঘটনা ঘটে, তখনই তো বলা উচিত। সোস্যাল মিডিয়ায় তেওয়ারির এই বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা আলোড়ন ফেলেছে উত্তরপ্রদেশে। টাকাপয়সার গন্ডগোলের জেরে আলিগড়ে আড়াই বছরের মেয়ের হত্যা ঘিরে সারা দেশে হইচই হচ্ছে। শুক্রবার সন্ধ্যায়ও কুশীনগরে ৬ জন মিলে একটি ১২ বছরের দলিত মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। তার মধ্যেই অবশ্য তেওয়ারির দাবি, যখনই কোনও ধর্ষণ হয়, মুখ্যমন্ত্রী সেই ঘটনাকে নিজে গুরুত্ব দিয়ে বিচার করেন, অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget