এক্সপ্লোর

উত্তরপ্রদেশে মেডিক্যাল কলেজে জখম ব্যক্তিকে বালিশ হিসেবে দেওয়া হল কাটা পা!

ঝাঁসি: বাস দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তির সঙ্গে চরম অমানবিক আচরণ করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের ঝাঁসির মেডিক্যাল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে। ওই ব্যক্তির পা বাদ যাওয়ার পর তাঁর মাথার নীচে বালিশ হিসেবে সেই পা দেওয়া হয়। স্থানীয় একটি টিভি চ্যানেলে এই ছবি সম্প্রচারিত হতেই শুরু হয় বিতর্ক। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিকিৎসকদের অমানবিকতার শিকার হওয়া ওই ব্যক্তি একটি বেসরকারি স্কুলের বাসের ক্লিনার। শনিবার ঝাঁসির মৌরানিপুর অঞ্চলে পড়ুয়াদের নিয়ে স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাস। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্য বাঁ পা হাঁটুর নীচ থেকে কেটে বাদ দেন চিকিৎসকরা। পরে সেই পা ওই ব্যক্তির মাথার নীচে দেওয়া হয়। যা দেখে ওই ওয়ার্ডে থাকা অন্য রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই মেডিক্যাল কলেজের অধ্যক্ষা সাধনা কৌশিক অবশ্য রোগীর সঙ্গীদের উপরেই এই ঘটনার দায় চাপিয়ে বলেছেন, ‘ওই ব্যক্তিকে এখানে নিয়ে আসার পরেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁর মাথা উঁচু করে রাখার জন্য চিকিৎসকরা কিছু একটা খুঁজছিলেন। সেই সময় ওই ব্যক্তির সঙ্গীরা কাটা পা তাঁর মাথার নীচে দিয়ে দেন। আমরা একটি কমিটি গঠন করেছি। যদি আমাদের কোনও কর্মী দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ মেডিক্যাল কলেজেই ওই ব্যক্তির পা বাদ দেওয়া হয়েছে কি না, সেটা নিয়ে দু’রকম কথা শোনা যাচ্ছে। একটি সূত্রে বলা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তাঁর পা কেটে বাদ যায়। সেই পা মেডিক্যাল কলেজে আনা হয়। অন্য একটি সূত্রে আবার দাবি করা হয়েছে, মেডিক্যাল কলেজের চিকিৎসকরাই পা বাদ দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget