এক্সপ্লোর

উত্তরাখণ্ডেও বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি, ধরাশায়ী ক্ষমতাসীন কংগ্রেস

দেরাদুন: নরেন্দ্র মোদী-অমিত শাহদের হোলির রং আরও গাঢ় করল উত্তরাখণ্ড। মোদী-ঝড়ের ওপর ভর করে উত্তরপ্রদেশের মতো, এই পাহাড়ি রাজ্যেও, একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি! ১০ বছর পর ফের উত্তরাখণ্ডের কুর্সি দখল করল তারা। উত্তরাখণ্ড বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি একাই ৫৭টি আসন দখল করেছে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১১টি। অন্যান্য ২। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে অপ্রত্যাশিত জয় পেয়েছে বিজেপি। সম্ভবত স্বাধীন ভারতের বুকে সবচেয়ে বড় জয়। যাঁকে মুখ করে উত্তরাখণ্ডে ভোটে লড়েছিল কংগ্রেস, সেই হরিশ রাওয়াতকেও খালি হাতে ফিরতে হয়েছে। এবার কিছা ও হরিদ্বার গ্রামীণ আসন থেকে প্রার্থী হয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী। কিন্তু দুটিতেই বিজেপির কাছে হেরে গিয়েছেন রাওয়াত। হরিদ্বার গ্রামীণে তাঁর হারের ব্যবধান ১২ হাজার ২৭৮। কিছায় মাত্র ২ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। ৯ কংগ্রেসি বিধায়ক বিজেপি শিবিরে নাম লেখানোয়, গত বছর উত্তরাখণ্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করে মোদি সরকার। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। সর্বোচ্চ আদালতের নির্দেশে, গত বছরের ১০ মে, উত্তরাখণ্ডে আস্থা ভোট হয়। ৩৩টি ভোট পেয়ে, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে কংগ্রেস সরকার। ফের মসনদে ফেরেন হরিশ রাওয়াত। কিন্তু তাতেও শেষরক্ষা হল না! কার্যত কংগ্রেস ভাঙিয়েই উত্তরাখণ্ডে কংগ্রেসকে হারালেন মোদি! যার জেরে অনেকেই কৌতুকের সুরে প্রশ্ন করছেন, তাহলে কি উত্তরাখণ্ডে মোদীর কংগ্রেসের কাছে রাহুলের কংগ্রেসের হার হল? অমিত শাহর কটাক্ষ, বিরোধীদের মানতে হবে যে আজকের জয়ের পর স্বাধীনতা পরবর্তীকালে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে উঠে এসেছেন নরেন্দ্র মোদী। এবার প্রশ্ন, উত্তরাখণ্ডে কাকে মুখ্যমন্ত্রী করবে বিজেপি? সূত্রের খবর, লড়াইয়ে এগিয়ে রয়েছেন, প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল ও বি সি খাণ্ডুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget