এক্সপ্লোর
দিগম্বর জৈন গুরুকে টুইটারে বিদ্রূপ, সোশ্যাল মিডিয়ার ক্ষোভের মুখে রাজনীতি ছাড়লেন বিশাল দাদলানি

মুম্বই: জৈনদের দিগম্বর সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করতে গিয়ে বেজায় বেকায়দায় আম আদমি পার্টি নেতা ও সুরকার বিশাল দাদলানি। এমনকী ভোটের আগে দলের হয়ে ড্যামেজ কন্ট্রোলে নেমে অরবিন্দ কেজরীবাল ঘনিষ্ঠ এই নেতা বলে বসেছেন, তিনি নাকি আর রাজনীতিই করবেন না! ঘটনার সূত্রপাত হরিয়ানা বিধানসভায়। হরিয়ানার শিক্ষামন্ত্রী রামবিলাস শর্মার আমন্ত্রণে রাজ্য বিধানসভায় বক্তৃতা দিতে আসেন বিখ্যাত জৈন ধর্মগুরু তরুণ সাগর। জৈনদের দিগম্বর শাখার প্রথামত এই ধর্মগুরুর গায়ে কোনও পোশাক ছিল না। তাতে বিধানসভা সদস্যদের কোনও অসুবিধে হয়নি, ধর্ম, রাজনীতি, সন্ত্রাসবাদ, কন্যাভ্রূণহত্যার মত নানা বিষয়ে প্রায় ৪০ মিনিট ধরে তাঁর বক্তৃতা সকলে মন দিয়ে শোনেন। কিন্তু ধর্মগুরুর গায়ে পোশাক না থাকাটা মোটেই ভালভাবে নেননি বিশাল দাদলানি। তাঁর জানা ছিল না, দিগম্বর সম্প্রদায়ের বিশ্বাসমত শারীরিক স্বাচ্ছন্দ্য ও সম্পদের মত আকাঙ্খা প্রত্যাখ্যানের জন্য তপস্বীরা কোনও পরিধান ধারণ করেন না। #নোকাচ্ছেদিন হ্যাশট্যাগ দিয়ে তিনি যে টুইট পোস্ট করেন, তা বিতর্ক তৈরিতে যথেষ্ট।
টুইট নিয়ে ঝামেলা শুরু হতে তড়িঘড়ি তা ডিলিট করে দেন দাদলানি। কিন্তু জৈন সম্প্রদায়ের ধর্মীয় আচরণের প্রতি তাঁর কটাক্ষ ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে। ফলে গোটা আম আদমি পার্টির মাথায় হাত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দাদলানির হয়ে ক্ষমা চান। একইভাবে ক্ষমা চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও।
টুইট নিয়ে ঝামেলা শুরু হতে তড়িঘড়ি তা ডিলিট করে দেন দাদলানি। কিন্তু জৈন সম্প্রদায়ের ধর্মীয় আচরণের প্রতি তাঁর কটাক্ষ ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে। ফলে গোটা আম আদমি পার্টির মাথায় হাত। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দাদলানির হয়ে ক্ষমা চান। একইভাবে ক্ষমা চান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। I apologise for hurting feelings of Jain community by my friend @VishalDadlani. I seek kshama from Muni Shri Tarun Sagar ji Maharaj.
— Satyendar Jain (@SatyendarJain) August 27, 2016
Tarun Sagar ji Maharaj is a very reverred saint, not just for jains but everyone. Those showing disrespect is unfortunate and shud stop
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 27, 2016
পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠে নামেন দাদলানিও। টুইটারে বারবার ক্ষমা চাইতে থাকেন। শেষে এমনও বলে দেন, যে, সবরকম প্রত্যক্ষ রাজনৈতিক সংসর্গ তিনি ত্যাগ করবেন। It feel bad that I hurt my Jain friends & my friends @ArvindKejriwal & @SatyendarJain .I hereby quit all active political work/affiliation.
— VISHAL DADLANI (@VishalDadlani) August 27, 2016
তাতেও অবশ্য বিপদ কাটেনি তাঁর। কংগ্রেসের তেহসিন পুনাওয়ালা ও তাঁর বিরুদ্ধে জৈন ধর্মগুরুকে অপমানের অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। টুইটারে তেহসিন লেখেন Why is this 'naked' man 'holy' even if he walks 'nude' in the state assembly while a woman would be termed a slut pic.twitter.com/htqGQqLiAT
— Tehseen Poonawalla (@tehseenp) August 27, 2016
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















