এক্সপ্লোর

হিমাচলে পড়ল রেকর্ড ভোট, জয় নিয়ে আত্মবিশ্বাসী কংগ্রেস-বিজেপি উভয় শিবিরই

সিমলা:হিমাচল প্রদেশের নির্বাচনে রেকর্ড ভোট পড়ল। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭৪.৪৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। এই হিসেব বিকেল পাঁচটা পর্যন্ত। সেজন্য চূড়ান্ত ভোটদানের হার আরও বেশি হতে পারে। এর আগে ২০১২ বিধানসভা ভোটে ৭৩.৫ শতাংশ ভোট পড়েছিল। ২০১৪ লোকসভা নির্বাচনে ভোটের হার ছিল ৬৪.৪৫ শতাংশ। রাজ্য বিধানসভার ৬৮ টি আসনে ৬০ জন বর্তমান বিধায়ক সহ ৩৩৭ প্রার্থীর ভাগ্য এদিন নির্ধারিত হল। শাসক কংগ্রেস ও বিরোধী বিজেপি-উভয় শিবিরই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিজেপি নেতা অনিল বালুনির দাবি, তাঁদের দল ৬০-এর বেশি আসনে জয়ী হবে। কংগ্রেসের আসন সংখ্যা এক অঙ্কে এসে পৌঁছবে। অন্যদিকে, কংগ্রেস তাদের দলকে সমর্থনের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছে। আইসিসি-র মিডিয়া প্যানেলিস্ট অখিলেশ প্রতাপ সিংহের দাবি, কংগ্রেসই ক্ষমতা ধরে রাখতে চলেছে। বিদায়ী বিধানসভায় কংগ্রেসের ৩৫ এবং বিজেপির ২৮ বিধায়ক রয়েছেন। তবে ভোটের ফল বার হবে পাক্কা ৪০ দিন পর, সেই ১৮ ডিসেম্বর। আগামী মাসে গুজরাত ভোট, একইসঙ্গে দু’রাজ্যের ফল বার হবে। ৮৩ বছরের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের পক্ষে এই ভোট অগ্নিপরীক্ষা। পরপর ৮ বার তিনি হিমাচল বিধানসভায় গিয়েছেন, ৭ বার মুখ্যমন্ত্রী থেকেছেন। বীরভদ্র ইতিমধ্যেই জানিয়েছেন, এটাই তাঁর শেষ ভোট, এরপর থেকে রাজ্য কংগ্রেসের দায়িত্ব নেবেন তাঁর ছেলে বিক্রমাদিত্য। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবার কংগ্রেসের পক্ষে ভোট বৈতরণী পার হওয়া মুশকিল। জোরালো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো রয়েছেই, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। জয়ের গন্ধ পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একের পর এক প্রথম সারির নেতা-মন্ত্রীকে দিয়ে এ রাজ্যে প্রচার চালিয়েছে বিজেপি। তাদের আশা, এবার পাহাড়ি এই রাজ্য বার করে নেওয়া যাবে হাতের মুঠো থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget