এক্সপ্লোর

নজরে নয়া রাজনৈতিক সমীকরণ: আজ উপনির্বাচন গোরখপুর ও ফুলপুর আসনে, ভোট বিহারের আরারিয়াতেও

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরখপুর এবং বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। বিজেপির শক্তঘাঁটি ফুলপুর ও গোরখপুরে এবার ত্রিমুখী লড়াই। সবচেয়ে তাত্পর্য্যপূর্ণ হল, এই দুই আসনে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে সমর্থন করছে মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি। কংগ্রেস আলাদা লড়ছে। গোরখপুরে ভোট দেওয়ার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন, দুই আসনেই বিপুল ভোটে জিতবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ণের কর্মসূচীকে মানুষ সমর্থন জানাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে তাঁর দাবি, ২০১৯-র লোকসভা নির্বাচনেও জিতবে বিজেপি। বিজেপি ফুলপুরে কৌশলেন্দ্র সিংহ পটেল এবং গোরখপুরে উপেন্দ্র দত্ত শুক্লাকে প্রার্থী করেছে। ফুলপুরে ও গোরখপুরে সপা প্রার্থী যথাক্রমে প্রবীণ নিশাদ এবং নগেন্দ্র প্রতাপ সিংহ পটেল। এই দুই আসনে কংগ্রেস প্রার্থী যথাক্রমে মণীষ মিশ্র এবং সুরীতা করিম। এই দুটি আসনই রাজ্যের শাসক দল বিজেপির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি আসনই ছিল বিজেপির। গোরখপুর থেকে নির্বাচিত হয়েছিলেন যোগী এবং ফুলপুর থেকে জিতেছিলেন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। ২০১৭-র বিধানসভা নির্বাচনে সপার সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল সপা এবং কংগ্রেস। কিন্তু ভোটে জোটের ভরাডুবি হয়। এবার গোরখপুর আসনে হাত মিলিয়েছে রাজ্য রাজনীতির একদা দুই প্রবল প্রতিপক্ষ সপা এবং বিএসপি। সেজন্য এই আসনের উপনির্বাচনের দিকে চোখ রাজনৈতিক মহলের। এই নির্বাচনের ফলাফল ২০১৯-র লোকসভা নির্বাচনের আগে বিজেপির মোকাবিলায় রাজ্যে নয়া রাজনৈতিক সমীকরণের পথ প্রশ্বস্ত করতে পারে। গৈরিক শিবিরের জয়ের ধারা রোখার ক্ষেত্রে বিভিন্ন বিরোধী দলের জোট কতটা সফল হতে পারে তার একটা মহড়া এই দুই আসনের উপনির্বাচনে হয়ে যাবে। গোরখপুর আসনে গত পাঁচবার জিতেছেন যোগী। তাঁর আগে তাঁর গুরু যোগী অভৈদ্যনাথ তিনবার এই আসন থেকে জয়ী হয়েছিলেন।ফুলপুর একটা সময় কংগ্রেসের শক্তঘাঁটি ছিল। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই আসন থেকেই জয়ী হয়েছিলেন। কিন্তু ২০১৪-য় গৈরিক ঝড়ে সেই গড়ে ধাক্কা লাগে। জয়ী হন মৌর্য্য। পরে তিনি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হন। কাজেই এই দুই আসন ধরে রাখা বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ। অন্যদিকে, আরারিয়া আসনের উপনির্বাচন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছে একটা বড় পরীক্ষা। আরজেডি-র সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে জেডি-ইউ-র সরকার গঠনের পর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরজেডি সাংসদ মহম্মদ তসলিমউদ্দিনের মৃত্যুর কারণে আসনটি শূন্য হয়েছে। এই আসনে লড়াই তসলিমউদ্দিনের ছেলে সরফরাজ আহমেদের সঙ্গে বিজেপির প্রদীপ সিংহর। বিহার বিজেপির সভাপতি নিত্যানন্দ রাইয়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়েছে। তিনি বলেন যে, সরফরাজ আলম জিতলে আরারিয়া আইএসআইয়ের ঘাঁটিতে পরিণত হবে। এই মন্তব্যের জন্যই তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের হয়েছে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget