এক্সপ্লোর
চপার কাণ্ডে ত্যাগীকে এবার জেরা করল ইডি

নয়াদিল্লি: টানা তিনদিন সিবিআই জেরা করার পরে এবার টানা ১০ ঘণ্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) জেরার মুখোমুখি হতে হল প্রাক্তন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীকে। ৩,৬০০ কোটি টাকার অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার চুক্তিতে তাঁর ভূমিকা নিয়েই ত্যাগীকে জেরা করেছে ইডি। আর্থিক তছরূপ রোধ আইন অনুসারে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন বায়ুসেনা প্রধানকে চপার দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেরা করা হয়েছে। এই দুর্নীতিতে অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের পেশ করা বক্তব্য এবং প্রমাণ সামনে রেখেও ত্যাগীর বক্তব্য জানতে চাওয়া হয়। তাঁর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে ফের জেরা করা হতে পারে তাঁকে। এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। সম্প্রতি ইতালির একটি আদালতের রায়ে বলা হয়েছে, ত্যাগী চপার দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এরপরেই তাঁকে জেরা শুরু হয়েছে। যদিও তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
স্বাস্থ্য
























