এক্সপ্লোর

৭২ বছরের এই মহিলা টাইপিস্টের ভিডিও শেয়ার করে সহবাগ বললেন, তরুণদের কাছে প্রেরণা

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের ৭২ বছরের এক বৃদ্ধা দেশের তরুণ সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তাঁর অদম্য জীবনীশক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লক্ষ্মী ভার্মা নামে ওই মহিলা সেহোর জেলা কালেক্টরের অফিসের সামনে টাইপিস্ট হিসেবে ২০০৮ থেকে কাজ করছেন। বয়স হয়েছে। কিন্তু নিজের কাজের প্রতি নিষ্ঠা, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার লড়াই প্রত্যেকেরই কাছে শিক্ষনীয়। লক্ষ্মীদেবীর দারিদ্র ও বয়সের ভ্রুকুটিকে উপেক্ষা করে কাজ করে যাওয়ার এই সুদৃঢ় মানসিকতাকে কুর্ণিশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগও। তাঁর একটি ভিডিও শেয়ার করেছেন বীরু। ভিডিওতে অত্যন্ত দ্রুত ও একেবারে নিখুঁতভাবে টাইপ করতে দেখা গিয়েছে লক্ষ্মী দেবীকে। সহবাগ তাঁকে 'সুপারওম্যান' বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, 'দেশের তরুণদের এই মহিলার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া দরকার। কাজের ক্ষেত্রে শুধু দ্রুততাই নয়, তাঁর আবেগই একটা শিক্ষা দিচ্ছে যে, কোনও কাজই ছোট নয় এবং শেখা ও কাজের ক্ষেত্রে বয়স কোনও বাধা নয়। প্রণাম!' জানা গেছে, স্বামীর সঙ্গে মতবিরোধ হওয়ার পর লক্ষ্মী দেবী একটি ছাপাখানায় কাজ শুরু করেন। সেখানেই টাইপিং শেখেন তিনি। এরপর জেলা কালেক্টরেট অফিসের সামনে বসে টাইপিং করেন। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়ের দুর্ঘটনার পর চিকিত্সার জন্য টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা শোধ করতেই তিনি টাইপিস্টের কাজ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget