এক্সপ্লোর

অমেঠিতে রাহুলকে তীব্র কটাক্ষ অমিত শাহর

অমেঠি: উত্তরপ্রদেশের অমেঠিতে বিজেপি সভাপতি অমিত শাহর নিশানায় কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। এক জনসভায় অমিত শাহ ব্যঙ্গবিদ্রুপে বিঁধলেন অমেঠির সাংসদ রাহুল গাঁধীকে। ভাষণের আগাগোড়াই তিনি কংগ্রেস সহ সভাপতিকে ‘রাহুলবাবা’ বলে সম্বোধন করলেন। অমিত শাহর অভিযোগ, অমেঠির মানুষ বিগত কয়েক দশক ধরে রাহুল ও তাঁর পরিবারের লোকজনকে সংসদে পাঠিয়েছে। কিন্তু বিনিময়ে অমেঠির উন্নয়ণের জন্য কিছুই করেনি কংগ্রেস। তিনি বলেছেন, ‘রাহুল বাবার কাছে জানতে চাই, গত ৭০ বছর ধরে গাঁধী-নেহরু পরিবারের তিন প্রজন্মকে ভোট দিয়েছে অমেঠি। এটাই কী তার প্রতিদানের নমুনা? অমিত শাহর প্রশ্ন, অমেঠিতে এখনও কালেক্টরেট অফিস, টিবি হাসপাতাল বা এফএম রেডিও স্টেশন হয়নি কেন? এখানকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি কেন?’ মঞ্চে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অমেঠিতে শুরু হওয়া প্রকল্পগুলির মধ্যে ২১টির উল্লেখ করে অমিত শাহ দাবি করেছেন, ২০১৪-য় ক্ষমতায় আসার পর মোদী সরকার ১০৬ টি প্রকল্প ঘোষণা করেছে। এরপরই রাহুলকে বিদ্রুপ করে তিনি বলেন, ‘রাহুলবাবা তো ১০৬ পর্যন্ত হয়তো গুণতেও পারবেন না’। স্মৃতি ইরানি ও আদিত্যনাথও রাহুলকে কটাক্ষ করেছেন। স্মৃতি বলেছেন, রাহুলজী অমেঠির মানুষের জন্য সময় না দিলেও তিনি দেবেন। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে রাহুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন স্মৃতি ইরানি। আদিত্যনাথ বলেন, রাহুলের ইতালির কথা মাথায় থাকে, অমেঠি নয়। কয়েকদিন আগের রাহুলের অমেঠি সফর নিয়েও বিদ্রুপ করেছেন তিনি। অমিত শাহ বলেন, রাহুল গাঁধী গুজরাতের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন। এর জবাব তিনি অমেঠি থেকেই পেয়ে যাবেন বলেও মন্তব্য করেছেন বিজেপি সভাপতি। তাঁর প্রতিশ্রুতি কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যে আদিত্যানাথের নেতৃত্বে উত্তরপ্রদেশে গুজরাতের মতোই উন্নতি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget