এক্সপ্লোর

আমরা ঐক্যবদ্ধ থাকলে তবেই ভারত শক্তিশালী হবে, বার্তা প্রধানমন্ত্রীর 

নয়াদিল্লি: ভারতকে ক্ষমতাধর ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবসে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ফের তিনি বিভেদকামী শক্তির বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক করে দিয়েছেন। আজ ছিল বল্লভভাইয়ের ১৪১-তম জন্মদিবস। কেন্দ্রীয় সরকার এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোদী বলেন, ‘ট্রেনে চড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী যেতে আমাদের ভিসা বা পারমিট লাগে না। এই দূরত্ব অতিক্রম করার সময় যতগুলি রাজ্য দিয়ে যেতে হয় তার কোনওটিতেই যাত্রাকর দিতে হয় না। এটা একমাত্র সর্দার পটেলের জন্যই সম্ভব হয়েছে। তিনি সব রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি রাজনৈতিক সঙ্কল্পের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন।’ এদিন ‘ঐক্যের জন্য দৌড়’-এর সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আপনাদের কি মনে হয় না ভারতের আরও ক্ষমতাশালী ও শক্তিশালী হওয়া উচিত? তার জন্য প্রথম শর্তই হল ঐক্য। জাত-পাত, শহর-গ্রামের ভিত্তিতে বৈষম্য চলবে না। সমাজকে বিভক্ত করার চেষ্টা রোখার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’ ভারতীয় রাজনীতিতে ‘লৌহপুরুষ’ নামে পরিচিত বল্লভভাইয়ের নামে নয়াদিল্লিতে একটি ডিজিট্যাল মিউজিয়াম দেশবাসীকে উৎসর্গ করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৪০-৫০ বছর আগেই এই সংগ্রহশালা তৈরি করা উচিত ছিল। ঐতিহাসিকরা প্রশ্ন করবেন, কেন আগে এটা করা হয়নি। শিশুদের ঐক্যের শপথবাক্যও পাঠ করান মোদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget