এক্সপ্লোর

এফআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ, এখনই নতুন কোনও সিনেমা নয়, জানালেন প্রিয়া প্রকাশ

নয়াদিল্লি: আসন্ন মালয়ালম সিনেমা ওরু আদর লাভ-এর কলাকুশলী ও অভিনেত্রী প্রিয়া প্রকাশ  বেরিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সিনেমার টিম ও প্রিয়া তাঁদের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন। প্রিয়ার চোখের ইশারা সমন্বিত সিনেমার একটি গান ভাইরাল হয়ে গিয়েছিল। ওই গানে একটি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ জানিয়ে তেলঙ্গানা ও মহারাষ্ট্রে এফআইআর দায়ের করা হয়েছিল। হায়দরাবাদে প্রথম অভিযোগটি দায়ের করেছিলেন এক ছাত্র। তাঁর অভিযোগ ছিল, এই গানে পয়গম্বর মহম্মদের ভাবমূর্তি খাটো করে দেখানো হয়েছে। এজন্য তিনি সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দ্বিতীয় অভিযোগটি দায়ের হয় মহারাষ্ট্রে। এই দুই অভিযোগের ভিত্তিতে দায়ের এফআইআর সংক্রান্ত ফৌজদারি প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে সিনেমার টিম ও প্রিয়া পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। আগামীকালই সম্ভবত এই পিটিশনের শুনানি হচে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চে। উল্লেখ্য, প্রিয়া প্রকাশের চোখের ইশারায় মজেছে নেট-জগত।  ওরু আদর লাভ সিনেমার গানের দৃশ্যে তাঁর চোখের ইশারায় প্রেমের আদানপ্রদানের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। রাতারাতি দেশজুড়ে খ্যাতি শীর্ষে পৌঁছে দিয়েছে অষ্টাদশী প্রিয়া প্রকাশকে। এবার আগামী দিনগুলিতে নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি। জানিয়েছেন, চলতি বছরের শেষের দিক পর্যন্ত নতুন কোনও সিনেমা করতে পারবেন না তিনি। ওরু আদর লাভ সিনেমার গানের দৃশ্য তাঁকে দেশজোড়া পরিচিতি এনে দিয়েছে। প্রিয়া তাঁর ইন্সটাগ্রাম পোস্ট মারফত্ জানিয়েছেন, আগস্ট পর্যন্ত নতুন কোনও ছবির কাজ করতে পারবেন না তিনি। কারণ,ওরু আদর লাভ সিনেমার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। সিনেমার টিমের ছবি পোস্ট করে এ কথা জানিয়েছেন প্রিয়া। তিনি লিখেছেন, দর্শকরা যে নতুন মুখ পছন্দ করছেন, তা দেখে খুব ভালো লাগছে।ওরু আদর লাভ এর একটা দৃষ্টান্ত। প্রিয়া বলেছেন, এই মুহূর্তে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকেই তিনি অফার পাচ্ছেন। কিন্তু আগস্টের আগে নতুন কোনও কাজে হাত দিতে পারবেন না তিনি। ইন্সটাগ্রামে প্রিয়া জানিয়েছেন, ওরু আদর লাভ-এ একটা ছোট্ট দৃশ্যের জন্য তাঁকে নেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেটাই প্রধান চরিত্র হয়ে উঠল। প্রিয়া লিখেছেন,  ফিল্মি দুনিয়ায় একেবারেই নতুন  আমি। অভিনয় সম্পর্কে ধারনা অনেক কম। ওরু আদর সিনেমার পরিচালক ওমর লুলু স্যর আমাকে দিয়ে অভিনয় করিয়েছেন। যে দৃশ্যটি ভাইরাল হয়েছে তার কৃতিত্ব লুলু স্যরেরই।

Hi everyone, Thank you all for your immense support and encouragement that you have been giving me. I was actually selected to do a very small role in 'Oru Adaar Love' but ended up doing a prominent role in it. I was so new to the industry and had no clue about the acting. It was just my director Omar Lulu sir who made me act and the credit for the viral 'winking' & 'gun shoot' goes to him. I'm grateful to all my technicians including our DOP Sinu Sidharth, music director Shaan Rahman and co-artists too. It's so great to see people accepting new faces. 'Oru Adaar Love' is the living example. At the moment I'm getting a lot of offers from various industry. I would not be able to do any other films until August as we have not completed 'Oru Adaar Love' yet. I would just love to see the directors conducting auditions for new comers again. There are more hidden talents who wait to get a chance ❤ Once again thank you all for your love and support! ❤

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ২ | 'অন্নপূর্ণা'য় নতুন আবেদন অনলাইনে, ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১৮.০৫.২৬) পর্ব ১ | নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, জোড়া কমিশন গড়লেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Oudh Restaurant: বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party Debutes in India: নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
নতুন 'রাজনৈতিক দলের' সূচনা, শুরুতেই যোগ তৃণমূলের দুই সাংসদের! এল ৫ দফার ইস্তেহারও
Pakistan News: এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
এ কোন পরিবর্তনের হাওয়া পাকিস্তানে! আগের পরিচয় ফিরে পেল লাহৌর, ইসলামপুর হল কৃষ্ণনগর, নামবদল বাবরি মসজিদ চকেরও
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Embed widget