এক্সপ্লোর

শ্যালিকাকে বিয়ে করতে শর্ত মেনে মা-হারা শিশুকন্যাকে খুন, গ্রেফতার বাবা

নয়াদিল্লি: স্ত্রী মারা যাওয়ার পর শ্যালিকাকে বিয়ে করতে নিজের কন্যাসন্তানকে খুন করল বাবা। এমনই ঘৃন্য ঘটনা ঘটেছে দিল্লিতে। পুলিশ ২৮ বছরের অভিযুক্ত ধরমবীরকে গ্রেফতার করেছে। সেইসঙ্গে তার ১৯ বছরের ভাইপোকেও গ্রেফতার করা হয়েছে। ভাইপো ধরমবীরকে নিজের সাত বছরের মেয়েকে খুনে সাহায্য করেছিল। জানা গেছে, ধরমবীরের শ্যালিকা শর্ত দিয়েছিল যে, তাকে বিয়ে করতে গেলে ছেলে-মেয়েদের ছাড়তে হবে। গত ১৭ জুলাই মেয়েকে হাসপাতালে নিয়ে যায় ধরমবীর। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মা-হারা মেয়েটিকে। কিন্তু ধরমবীর এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ করার ধারপাশ দিয়ে যায়নি। ডেপুটি পুলিশ কমিশনার (আউটার) এমএন তিওয়ারি এ কথা জানিয়েছেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ধরমবীর ও তার ভাইপো সঞ্জয় এই হত্যার সঙ্গে যুক্ত। ডিসিপি জানিয়েছেন,   ধরমবীর দ্বিতীয় বিয়ের জন্য তার অন্য দুই সন্তানকেও হত্যার ছক কষেছিল। গতকাল ধরমবীর ও সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধরমবীর পুলিশকে জানিয়েছে, গত জুনে তার স্ত্রী হেপাটাইটিস-বি রোগের শিকার হয়ে মারা যায়। বিয়ের পর এক শ্যালিকার সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তাকে বিয়ের প্রস্তাব দেয় ধরমবীর। সেই সময় ওই মহিলা শর্ত দেয়, ধরমবীরকে হয় তার সন্তানদের ছাড়তে হবে, নাহলে তাদের সরিয়ে দিতে হবে। কারণ, সে ধরমবীরের আগের বিয়ের সন্তানদের দেখাশোনা করতে পারবে না। শ্যালিকাকে বিয়ে করতে শেষপর্যন্ত মেয়েকে হত্যার ছক কষে ধরমবীর। ষড়যন্ত্রে সামিল হয় সঞ্জয়ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

Suvendu Adhikari: 'ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে', বহরমপুরে দুর্ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
IVF Treatment: বেশি বয়সে মা হওয়া কি বিপদ? বাড়ছে বন্ধ্যাত্ব? কী চিকিৎসা?
Suvendu Adhikari:
TMC News: 'ঋতব্রত-তৃণমূল'-এর ২ নেতা হাজির NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে
Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget