এক্সপ্লোর

১৯৯৮-এর উত্তরপ্রদেশের মতো পনীরসেলভম ও পালানিস্বামী, দু’জনকেই একসঙ্গে বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে বলবেন রাজ্যপাল?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে মুখ্যমন্ত্রীর কুর্সি হাতছাড়া হলেও ও পনীরসেলভমকে মুখ্যমন্ত্রিত্ব থেকে দূরে রাখতে শেষ লড়াই শুরু করে দিয়েছেন শশীকলা! সুপ্রিম কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করার পরই ও পনীরসেলভমকে দল থেকে বহিষ্কার করেন শশীকলা। বিধায়কদের বৈঠক ডেকে রাজ্যের বর্তমান পূর্তমন্ত্রী ই পলানিস্বামীকে এআইএডিএমকের পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হয়। এরপরই পলানিস্বামী সরকার গড়ার দাবি জানিয়েছেন। কিন্তু, সরকার গড়ার দাবি তো শশীকলাও আগেই জানিয়েছিলেন রাজ্যপালের কাছে। পনিরসেলভমও রাজ্যপালের কাছে গিয়ে জানিয়ে এসেছেন, তাঁকে চাপ দিয়ে পদত্যাগ করানো হয়েছে। কিন্তু, তারপরও রাজ্যপাল কোনও সিদ্ধান্ত নেননি। এবার কী করবেন তিনি? শশীকলা মনোনীত পলানিস্বামীকে কি বিধানসভায় শক্তিপরীক্ষার সুযোগ দেবেন রাজ্যপাল? না কি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে ও পনীরসেলভমকে শক্তিপরীক্ষার সুযোগ দেবেন তিনি? সূত্রের খবর, ও পনীরসেলভম এবং শশীকলা শিবিরের নেতা পালানিস্বামী, দু’জনকে একসঙ্গে বিধানসভায় শক্তিপরীক্ষা দিতে বলতে পারেন রাজ্যপাল। ১৯৯৮ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে উত্তরপ্রদেশ বিধানসভায় জগদম্বিকা পাল এবং কল্যাণ সিংহ একসঙ্গে শক্তিপরীক্ষা দিয়েছিলেন। বর্তমানে এআইডিএমকের মোট বিধায়ক সংখ্যা ১৩৪। শশীকলা শিবিরের দাবি, ১২৪জন এআইএডিএমকে বিধায়ক এখনও তাদের দিকে। উল্টোদিকে পনীরসেলভমের দিকে মাত্র ১০জন বিধায়ক। কিন্তু, গত কয়েকদিন ধরেই একাধিক এআইডিএমকে সাংসদ ও বিধায়ক পনীরসেলভমের দিকে ঝুঁকতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে দোষী সাব্যস্ত হওয়ার পর আর কজন বিধায়ক শশীকলার দিকে থাকবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে।  প্রতি মুহূর্তে চলছে শিবির বদলের জল্পনা। আস্থা ভোট হলে কংগ্রেস ও ডিএমকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিরোধী দল করুণানিধির ডিএমকে পনীরসেলভমের পাশে রয়েছে।সূত্রের খবর, কংগ্রেসও শশীকলার পাশে দাঁড়াবে না। সতর্কতার সূরে কংগ্রেস বলছে, বিজেপি যাতে কোনওভাবেই সরকার ভাঙা-গড়ার খেলায় রাজভবনকে কাজে না লাগায়। সরাসরি না বললেও পনিরসেলভমের হয়ে মোদি সরকার ব্যাট করছে বলে আড়ালে-আবডালে অভিযোগ করতে শুরু করেছে শশীকলা শিবির। যদিও, বিজেপি বলছে, এতে তাদের কোনও হাত নেই। কে কাকে দল থেকে বের করল, রাখল সেটা এখন বড় বিষয় নয়! আসল হল কে সরকার গড়বে! কার হাতে বেশি Gবিধায়ক আছে! সেই হবে এমজিআর-জয়ললিতার দলের আগামীর শীর্ষনেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget