এক্সপ্লোর

আজও উত্তাল সংসদ, নোট বাতিল ঘিরে সরব বিরোধীরা, চপার-দুর্নীতি নিয়ে পাল্টা স্লোগান বিজেপির

নয়াদিল্লি: নোটকাণ্ডে এদিনও উত্তাল সংসদ। লোকসভায় নোট বাতিল ইস্যুতে বিরোধীদের তোপের মুখে সরকার। অন্যদিকে, অগুস্তাওয়েস্টল্যান্ড চপার ক্রয়ে দুর্নীতির অভিযোগ ঘিরে কংগ্রেসকে নিশানা করেন শাসক বিজেপি দলের সাংসদরা।  সরকার-বিরোধী চাপানউতোরের জেরে বারেবারেই মুলতুবী করে দিতে হয় লোকসভার অধিবেশন। এদিন দুই প্রাক্তন সদস্যের মৃত্যুতে শ্রদ্ধা নিবেদনের পরই সরকার ও বিরোধী-উভয় পক্ষের সদস্যরাই স্লোগান-পাল্টা স্লোগান দিতে শুরু করেন। কংগ্রেস, তৃণমূল ও বাম সহ বিরোধী সাংসদরা নোট বাতিল ইস্যুতে আলোচনার দাবি জানান। এর পাল্টা হিসেবে ট্রেজারি বেঞ্চের সদস্যরা অগুস্তা দুর্নীতির অভিযোগ নিয়ে সরব হন। তাঁরা সংবাদপত্রের কাটিং তুলে ধরে স্লোগান দিতে থাকেন। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বতন ইউপিএ জমানায় এই চপার কেনাবেচার ক্ষেত্রে বেশ কয়েকজন ঘুষ নিয়েছিলেন। লোকসভার অধ্যক্ষ খবরের কাগজ নিয়ে বিক্ষোভ দেখাতে বারণ করলেও কেউ কর্ণপাত করেননি। হৈহট্টগোলের জেরে প্রথমে বারোটা পর্যন্ত, পরে দিনের মতো সভা মুলতুবি করে দেন অধ্যক্ষ। এরইমধ্যেই বিরোধীরাও নোট বাতিল নিয়ে আলোচনা চেয়ে স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকে নোট বাতিল ইস্যুতে সরকার-বিরোধী চাপানউতোরের জেরে কার্যত লোকসভা অচল হয়েই রয়েছে। একইভাবে নোট বাতিল ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি রাজ্যসভাতেও। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ নোটকাণ্ডের জেরে কৃষকদের ঋণ মকুবের দাবি জানান। এরপরই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। তুমুল হই-হট্টগোলে অধিবেশন মুলতুবি হয়ে যায়। কংগ্রেসকে পাল্টা চাপে রাখতে অগুস্তা-ওয়েস্টল্যান্ড কপ্টারকাণ্ডে দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা চায় বিজেপি। এদিকে, সংসদে বলতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে রাষ্ট্রপতির কাছে নালিশ জানাতে আগামীকাল সময় চেয়েছে বিরোধীরা।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |
Mithun Chakraborty appointed as advisor to govt of bengal watch video
Gyanesh Kumar:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget