এক্সপ্লোর
সন্দেহ অবৈধ সম্পর্ক, স্বামীর পুরুষাঙ্গ কেটে ড্রেনে ফেলে দিলেন স্ত্রী!

জলন্ধর: বিবাহ-বহির্ভুত সম্পর্কের সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কেটে শৌচাগারে ভাসিয়ে দিলেন স্ত্রী! ঘটনাটি ঘটেছে পঞ্জাবের জলন্ধরে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে যখন আজাদ সিংহ ঘুমোচ্ছিলেন, সেই সময় তাঁর স্ত্রী সুখবন্ত কৌর প্রথমে স্বামীর মাথায় একটি লোহার রড দিয়ে আঘাত করেন। এতে আজাদ বেহুঁশ হয়ে গেলে ছুরি দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে তা শৌচাগার দিয়ে ভাসিয়ে দেন স্ত্রী। গুরুতর জখম অবস্থায় আজাদ সিংহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছেন। আজাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। স্ত্রী জানান, অন্য মহিলার সঙ্গে তাঁর স্বামীর অবৈধ সম্পর্ক ছিল বলে তাঁর সন্দেহ হওয়ায় তিনি এই পদক্ষেপ নেন। মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন
























