এক্সপ্লোর

এনকাউন্টারের কথা আগে থেকে জানলে বুরহানকে বাঁচাতাম: আলটপকা মন্তব্যে বিতর্কে মেহবুবা মুফতি

শ্রীনগর: অশান্ত উপত্যকায় নিজের পক্ষে সমর্থন টানতে এবার বহুব্যবহৃত সহানুভূতি তাস খেললেন খোদ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত জঙ্গি বুহান ওয়ানিকে নিয়ে ওমর আবদুল্লার একের পর এক সহানুভূতিসূচক টুইটের ধাক্কা সামলাতে মেহবুবা বলে ফেললেন, এনকাউন্টারের কথা আগে থেকে জানলে তিনি বুরহানকে মারতেই দিতেন না। তাঁর দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির ১৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পিডিপি- বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী বলছে, ওরা সন্দেহ করেছিল, ৩জন জঙ্গি লুকিয়ে আছে। যদি বুরহানের ব্যাপারে আমি আগে থেকে জানতাম, তাহলে রাজ্যের আর্থিক পরিস্থিতি, উন্নততর নিরাপত্তা ও পর্যটন শিল্পের স্বার্থে ওকে আর একটা সুযোগ দিতাম। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সংসদ হামলার অপরাধী আফজল গুরুকে ফাঁসি দেওয়ার কথা আবদুল্লা আগে থেকেই জানতেন। তাই নিরাপত্তা সংক্রান্ত বিরাট ব্যবস্থা করেছিলেন। কিন্তু তাঁরা ওয়ানির ব্যাপারে কিছুই জানতেন না। শান্তির খাতিরে কারফিউ চালু করেছিলেন, তাও বারবার লঙ্ঘিত হয়েছে। উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পেলেট গানের ব্যবহার বন্ধেরও ডাক দিয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করে ভারতের পাকিস্তানের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করা উচিত বলেও মেহবুবা মন্তব্য করেছেন। ন্যাশনাল কনফারেন্স অবশ্য মেহবুবার বক্তব্য নাটুকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তাদের অভিযোগ, মেহবুবা বাজে গুজব রটিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন।      

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক

ভিডিও

Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী...
Taratala Incident : তারাতলায় কীভাবে ঘটল এতবড় গোডাউন-দুর্ঘটনা? গাফিলতির দায় কার ?
Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget