এক্সপ্লোর

১৫ কোটি বিদেশী অনুদান পেয়েছে জাকিরের সংস্থা, ১৪ জুলাই ভিডিও কনফারেন্সে সাংবাদিক বৈঠক

নয়াদিল্লি: কথা ছিল তিনি ফিরবেন। কিন্তু তিনি সোমবার দেশে ফেরেননি। তিনি আদৌ ফিরবেন কিনা, তা নিয়ে নানা মহলে জল্পনা। এই পরিস্থিতিতে ইসলামি প্রচারক জাকির নায়েককে নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! সূত্রের খবর, গোয়েন্দারা জানতে পেরেছেন, ২০১২ সাল পর্যন্ত বিদেশ থেকে ১৫ কোটি টাকা অনুদান পেয়েছে জাকিরের সংস্থা। ইতিমধ্যেই মুম্বইয়ে তাঁর সংস্থা  ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে অভিযান চালিয়েছে পুলিশ। বিতর্কিত এই ধর্মপ্রচারকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে নানা মহল থেকে। মঙ্গলবার তাঁর সংস্থার তরফে দাবি করা হয়েছে, আগামী বৃহস্পতিবার, সকাল সাড়ে এগারোটায় মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাফে প্যারাডে সাংবাদিক বৈঠক করবেন জাকির। তবে সশরীরে নয়! ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে! জাকিরের এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের বক্তব্য, আত্মপক্ষ সমর্থনে তাঁর যদি কিছু বলার থাকে, তিনি তো দেশে ফিরেই তা বলতে পারতেন! তা না করে ভিনদেশে বসে ভিডিও কনফারেন্স কেন? এত কিছুর পরেও অবশ্য জাকিরের পাশে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া মজলিস-এ-এতহাদুল-মুসল্লিমিন! এআইএমআইএম-এর মতো একই সুরে রবিবার জাকিরের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের জাতীয় সম্পাদককেও। এই অবস্থানের কড়া বিরোধিতা করেছে কংগ্রেস। ঢাকার গুলশনে হামলাকারী এক জঙ্গি তাঁর ভাষণে উদ্বুদ্ধ হয়েছিলেন, এই অভিযোগ সামনে আসার পর নতুন করে বিতর্কে জড়ান জাকির নায়েক। তার চ্যানেল নিষিদ্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। জাকিরের বিতর্কিত বক্তৃতাগুলি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। এদেশেও জাকির নায়েকের ভাষণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget