এক্সপ্লোর

Nepal Flood : ফের ধেয়ে আসবে প্রলয়ঙ্করী জলরাশি? আরও বড় বিপদের আশঙ্কা ! কোথায় বড় সতর্কতা জারি

তিব্বত-চিন সীমান্তে উপচে পড়ছে ব্যারিয়ার লেক। ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বাঁধ।

কাঠমাণ্ডু : নেপালে জলপ্রলয়ে বাড়ছে মৃতের সংখ্যা। প্রশাসন সূত্রে খবর, মৃত্যু হয়েছে ৩৫৯ জনের, নিখোঁজ দেড় হাজারের কাছাকাছি। নিখোঁজদের মধ্যে রয়েছেন বাংলার ৩২ জন সহ ৩০০-র বেশি ভারতীয়। নেই বিদ্যুৎ, অভাব দেখা দিয়েছে পানীয় জলের। কাদার নীচে ডুবে আছে জাতীয় সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সেতু। নেপাল জুড়ে হাহাকার। এরই মধ্যে ভয়ঙ্কর বার্তা দিচ্ছে চিন। আবারও নাকি , আরও ভয়ঙ্কর ভাবে, আসতে পারে প্রলয়ঙ্করী জল। আবার ও চালাতে পারে বিরাট ধ্বংসযজ্ঞ।  তিব্বত-চিন সীমান্তে উপচে পড়ছে ব্যারিয়ার লেক। ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বাঁধ। সতর্ক করল চিন। 

 চিন সতর্ক করে বলছে , নেপালের Chhochen Khola এবং Purepu Tsangpo নদীর সঙ্গমস্থলের কাছে তৈরি হয়েছে একটি বড় নতুন কৃত্রিম হ্রদ ( barrier lake )। ২৭ অগাস্ট সকালে ওই লেকে প্রায় ২ মিলিয়ন ঘনমিটার   জল জমেছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই লেকের জল উপচে পড়ছে। আগামী তিন দিনে আরও প্রায় ৩ মিলিয়ন ঘনমিটার (2 million cubic meter )  জল ওই লেকে ঢুকতে পারে বলে আশঙ্কা। ফলে বাঁধ ভেঙে আচমকা জল নেমে আসার ঝুঁকি রয়েছে।  দ্বিতীয় দফায় বিশাল জলরাশি ধেয়ে আসতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক পর্বত গবেষণা সংস্থা ICIMOD এবং নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।এই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করেছে চিন।   নতুন করে ভয়ঙ্করতর পরিস্থিতির আশঙ্কায় ত্রস্ত নেপালও।   

বুধবার সকালে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ে নেপাল। তিব্বতের হিমতাল জলাধার ফেটে বেরিয়ে আসে জল। হড়পা বানে ভেসে যায় নেপালের ভোতেকোশি নদী। মৃত্যুদূতের মতো নেমে আসে জল-কাদা-পাথরের স্রোত। ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলি নদীর তীরবর্তী এলাকাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জেলায় ভেঙে গিয়েছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত কাঠমাণ্ডুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দেশের একাধিক জায়গার। 

নেপাল পুলিশ সূত্রে শেষ পাওয়া খবর অনুসারে,  নেপাল-তিব্বত সীমান্তের কাছে জলপ্রলয়ে প্রাণহানির সংখ্যা ৩৮৯ জনে পৌঁছেছে। জল-কাদা-ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে একের পর এক দেহাংশ। তাঁদের শনাক্ত করা কার্যত অসম্ভব। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নিফার ডক থেকে ড্রোন ব্যবহার করে নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করার পাশাপাশি, হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করা যাবে।                   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget