এক্সপ্লোর

Nepal News : প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'

Nepal Flashflood : পাহাড়ের কোলে প্রাসাদোপম বাড়ি। নেপাল-তিব্বত সীমান্তে আপাত শান্ত পরিবেশ। আচমকা বিপর্যয় নেমে এল সেখানে।

নেপালে ফের হড়পা বানের সততর্কবার্তা। বাইকে চেপে মাইকে করে ঘোষণা করে সতর্কা করা হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাইকে ঘোষণাকারী বলেন, '২টো বাঁধ ভেঙে গেছে। তাই সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।" চিনের দিক থেকে আসছে বলে জানান ঘোষণাকারী। এই পরিস্থিতিতে বাঁশি বাজিয়ে সকলকে এলাকা ছাড়তে বলা হচ্ছে। বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে ফিরছে একে একে অনেকে। উদ্ধারকারীরা বলেন, দ্রুত এলাকা ছাড়তে। অনেককে উঁচু জায়গায় উঠতে দেখা যায়।

পাহাড়ের কোলে প্রাসাদোপম বাড়ি। নেপাল-তিব্বত সীমান্তে আপাত শান্ত পরিবেশ। আচমকা বিপর্যয় নেমে এল সেখানে। বিপদের আঁচ পেয়ে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন সবাই। কিন্তু মুহূর্তের মধ্যে সব কিছু চলে গেল জল-কাদা-পাথরের স্রোতের গ্রাসে। হড়পা বানের মুহূর্তের ভয়াবহ ভিডিও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। বুধবার সকালের জল-প্রলয়ে কার্যত নিশ্চিহ্ন নেপালের ৬টি জেলার একাধিক জায়গা। কাদার নীচে ডুবে গিয়েছে জাতীয় সড়ক। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। কাদামাটির নীচে ডুবে গিয়েছে বাড়ির একতলা। যতদূর চোখ যায়, শুধুই ধ্বংসের ছবি, আর স্বজন হারানোর হাহাকার। বুধবার সকালে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ে নেপাল। তিব্বতের হিমতাল জলাধার ফেটে বেরিয়ে আসে জল। হড়পা বানে ভেসে যায় নেপালের ভোতেকোশি নদী। মৃত্যুদূতের মতো নেমে আসে জল-কাদা-পাথরের স্রোত। ভাসিয়ে নিয়ে যায় গ্রামের পর গ্রাম। Nepal

হড়পা বানে ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের ৬টি জেলা। নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোতেকোশি ও ত্রিশূলি নদীর তীরবর্তী এলাকাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া। মৃতের সংখ্যা বেড়ে চারশো ছুঁইছুঁই। বহু জেলায় ভেঙে গিয়েছে রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ব্যাহত কাঠমাণ্ডুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দেশের একাধিক জায়গার।  ২৮টি দেশের প্রায় বহু পর্যটক নিখোঁজ বলে জানা যায়। খোঁজ মিলছে না নেপালে ঘুরতে যাওয়া ৩০০-র বেশি ভারতীয়র। আমেরিকার ৪৭ জন, ব্রিটেনের ৩৩ জন নাগরিক নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর। খোঁজ মিলছে না ইউক্রেনের ৫৩ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন এবং কানাডার ২৫ জন নাগরিকের। প্রতিবেশী নেপালের ভয়াবহ এই অবস্থার পর বিহার ও উত্তরপ্রদেশে সতর্কতা জারি করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget