এক্সপ্লোর

Nepal Situation: 'দেশের নিয়ন্ত্রণ সেনার হাতেই থাকবে', কতদিন? বড় ঘোষণা নেপালে!

Nepal Army: বিভিন্ন জেল, পশুপতিনাথ মন্দির চত্বর থেকে ভারতীয় দূতাবাস, সর্বত্র মোতায়েন রয়েছে সেনা।

কলকাতা: সরকারের পতনের পর নেপালের শাসনভার নিল সেনা। জানানো হয়েছে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত গঠন হওয়া পর্যন্ত দেশের নিয়ন্ত্রণ সেনার হাতেই থাকবে। জারি করা হয়েছে কার্ফু।                                           

সোম আর মঙ্গলবার, দু'দিনের গণবিদ্রোহের জেরে পতন হয়েছে নেপালের ওলি সরকারের। কিন্তু এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি আর দেশজুড়ে লুঠতরাজ-আগুন-জেল ভাঙা এসবের মধ্যেই। নেপালের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। পরবর্তী সরকার তৈরি না হওয়া পর্যন্ত নেপালের শাসনভার থাকবে তাদেরই হাতে। জারি হয়েছে কার্ফু।

বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত সরকারি ভবনের বাইরে। বিভিন্ন জেল, পশুপতিনাথ মন্দির চত্বর থেকে ভারতীয় দূতাবাস, সর্বত্র মোতায়েন রয়েছে সেনা।                                                  

গ্রাউন্ড জিরো থেকে সমস্ত ঘটনার ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ হাতে নেয় সেনা। আন্দোলনের নামে অরাজকতা চলবে না বলে সাফ জানিয়ে দেয় তারা। কার্ফু জারি ও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে নেপালি সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, অপরাধমূলক কাজকর্ম নিয়ন্ত্রণের চেষ্টায় সবার কাছে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে। যেহেতু বিভিন্ন আইন অমান্যকারী ব্যক্তি ও গোষ্ঠী আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাট, মানুষের উপর হামলা এবং ধর্ষণের চেষ্টা করছে, তাই দেশের সামগ্রিক শান্তি ও নিরাপত্তার কথা মাথায় রেখে কার্ফু জারি থাকবে।                      

নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল বলেন, 'বর্তমান কঠিন পরিস্থিতিতে রাষ্ট্রীয় এবং ঐতিহাসিক সম্পদ, সর্বজনীন ও ব্যক্তিগত সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট না করে, মিত্র রাষ্ট্রের প্রতিনিধি ও নাগরিকের সুরক্ষা বজায় রাখতে হবে। রাষ্ট্রের ভাবমূর্তির ক্ষতি করলে কঠিন শাস্তি পেতে হবে।'          

 

অর্থাৎ পরিস্থিতির নিরিখে এই মুহূর্তে নেপালের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ ব্য়াক্তি হলেন সেনাপ্রধান অশোক রাজ সিগডেল!                                            

সেরা শিরোনাম

Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget