এক্সপ্লোর

Nepal News: ‘ক্ষমতার স্বাদ পেতে আসিনি’, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন নেপালের সুশীলা, বেঁধে দিলেন সময়সীমাও

Sushila Karki News: দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশ যখন অগ্নিগর্ভ, আন্দোলন যখন হিংসাত্মক আকার নিয়েছে, সেই সময় নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৩ বছর বয়সি সুশীলা।

কাঠমান্ডু: দেশ যখন অগ্নিগর্ভ, সেই সময় দায়িত্ব পেয়েছেন। কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে নারাজ নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তথা দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী। বরং দায়িত্ব হাতে পেয়েই ছ’মাসের সময়সীমা বেঁধে দিলেন তিনি। জানালেন, ছ’মাস পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। (Sushila Karki)

দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশ যখন অগ্নিগর্ভ, আন্দোলন যখন হিংসাত্মক আকার নিয়েছে, সেই সময় নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৭৩ বছর বয়সি সুশীলা। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার দু’দিনের মধ্যেই বিদায়ের দিন ঠিক করে ফেললেন তিনি। সুশীলা জানিয়েছেন, তিনি এবং তাঁর ‘টিম’ ক্ষমতার প্রতি আসক্ত নন, ক্ষমতা ধরে রাখতে আগ্রহীও নন। ছ’মাসের বেশি সময় ক্ষমতায় থাকবেন না তাঁরা। (Nepal News)

কোনও রকম রাখঢাক না করে, সাংবাদিক বৈঠকে স্পষ্ট ভাষায় সুশীলা বলেন, “আমার টিম এবং আমি ক্ষমতার স্বাদ চেখে দেখতে আসিনি। ছ’মাসের বেশি সময় থাকব না আমরা। নতুন সংসদের হাতে দায়িত্ব তুলে দেব। আপনাদের সমর্থন ছাড়া সেই লক্ষ্যে সফল হতে পারব না।”

নেপালে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী আন্দোলন মাথাচাড়া দেয় এবং যার জেরে দেশে সরকার বদল হল, তার নেপথ্য়ে ছিলেন দেশের অনূর্ধ ২৮ ছেলেমেয়েরা। তাঁদের আন্দোলনকে ‘Gen Z Protests’ বলেও উল্লেখ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীদের অবস্থানের প্রশংসা করেছেন সুশীলা। আন্দোলন চলাকালীন যে পড়ুয়ারা প্রাণ হারান, তাঁদের ‘শহিদ’ বলে উল্লেখ করেন তিনি। মৃতদের পরিবারকে মাথাপিছু ১০ লক্ষ নেপালি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন। আহতদের চিকিৎসা খরচও দেশের সরকারই বহন করবে, তাঁদের অর্থনৈতিক সাহায্যও জোগানো হবে।

নেপালের স্থানীয় সংবাদমাধ্য়ম জানিয়েছে, সবমিলিয়ে নেপালের মৃতের সংখ্যা ৭২-এ পৌঁছে গিয়েছে। এর মধ্যে আন্দোলনকারীদের সংখ্যা ৫৯। জেলের ১০ কয়েদির মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন তিন পুলিশ আধিকারিক। মাত্র ২৭ ঘণ্টার আন্দোলন যে দেশের সরকার পাল্টে দেবে, তা কল্পনাতেও ছিল না বলে জানিয়েছেন সুশীলা। তিনি বলেন, “মাত্র ২৭ ঘণ্টার আন্দোলনে এত বড় বদল কখনও দেখিনি। সকলকে একই লক্ষ্যে কাজ করতে হবে আমার।” তবে আন্দোলন কিছু জায়গায় যে হিংসাত্মক আকার নেয়, তার নিন্দাও করেছেন তিনি। বলেন, “আন্দোলনের নামে যা হয়েছে, মনে হচ্ছে, পরিকল্পনামাফিকই ঘটানো হয়েছে। ফলে ষড়যন্ত্রের তত্ত্ব রয়ে যাচ্ছে। ব্যক্তিগত সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয়েছে। ওদের ছাড়বে না সরকার। ক্ষতিপূরণের ব্যবস্থাও করবে সরকার। ভাঙচুর চালিয়েছে যারা, তদন্ত হবে।”

নেপাল যে অর্থনৈতিক সঙ্কটের মধ্য়ে দিয়ে যাচ্ছে, তাও মেনে নিয়েছেন সুশীলা। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তোলাই এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget