Nicolás Maduro: বেডরুম থেকে টেনে হিঁচড়ে বের করা হয়, এই মুহূর্তে আমেরিকার যুদ্ধজাহাজে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি, ছবি দেখালেন ট্রাম্প
US Venezuela Operations: হাতে হাতকড়া পরানো রয়েছে মাদুরোর। চোখে মাস্ক পরানো রয়েছে।

নয়াদিল্লি: ভেনিজুয়েলায় ঢুকে দেশের প্রেসিডেন্ট এবং ফার্স্টলেডিকে বন্দি করেছে আমেরিকার বাহিনী। আমেরিকার আদালতেই তাদের বিচার হবে বলে জানিয়েছে সেদেশের সরকার। ভোররাতে পর পর বোমাবর্ষণের পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সেকথা জানান সকলকে। এবার বন্দি অবস্থায় তোলা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি পোস্ট করলেন তিনি। হাতে হাতকড়া অবস্থায় মাদুরোর ছবিটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। আপাতত আমেরিকাই ভেনিজুয়েলা চালাবে, তেলের ব্যবসাতেও হাত দেবে বলে জানিয়েছেন ট্রাম্প।(US Venezuela Operations)
শনিবার ভোররাতে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে পর পর বোমা বর্ষণ করে আমেরিকা। তাদের যুদ্ধবিমান, হেলিকপ্টারকে চক্কর কাটতে দেখা যায় ভেনিজুয়েলার আকাশে। তার পরই মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার কথা জানান ট্রাম্প। এবার বন্দি অবস্থায় মাদুরোর ছবি পোস্ট করলেন তিনি, যাতে দেখা গিয়েছে, হাতে হাতকড়া পরানো রয়েছে মাদুরোর। চোখে মাস্ক পরানো রয়েছে। কানে রয়েছে হেডফোন। পরনে ধূসর রংয়ের ট্র্য়াকস্যুট। (Nicolás Maduro)
ভেনিজুয়েলা থেকে মাদুরোকে বন্দি করে প্রথমে হেলিকপ্টারে তোলা হয়। এর পর তাঁকে ও স্ত্রীকে নিয়ে যাওয়া হয় আমেরিকার যুদ্ধজাহাজ USS Iwo Jima-এ। সেখান থেকে সটান নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হবে মাদুরো এবং সিলিয়াকে। সেখানেই তাঁদের বিচার হবে বলে জানা গিয়েছে। ভেনিজুয়েলা থাকে মাদুরো ও তাঁ স্ত্রীকে বন্দি করে আমেরিকার Delta Force.
Nicolas Maduro on board the USS Iwo Jima. pic.twitter.com/omF2UpDJhA
— The White House (@WhiteHouse) January 3, 2026
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, মধ্যরাতে কারাকাসের বাসভবনে ঢুকে একেবারে শয়নকক্ষ থেকে টেনে বের করা হয় মাদুরো ও তাঁর স্ত্রীকে। Fort Tiuna সেনাঘাঁটির মধ্যেই মাদুরোর বাসভবন। অন্ধকারে সেখানে ঢুকেই রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বের করে নিয়ে যাওয়া হয় মাদুরো ও তাঁর স্ত্রীকে। ট্রাম্প জানান, দুর্গের মতো একটি বাসভবনে ছিলেন মাদুরো। দরজা ছিল ইস্পাতের। ইস্পাত দিয়ে একটি নিরাপদ আশ্রয়ও তৈরি করা হয়েছিল, যেখানে ঢোকার চেষ্টা করছিলেন মাদুরো। কিন্তু আমেরিকার বাহিনী এত দ্রুত পৌঁছে যায় যে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেননি মাদুরো। মাদক কারবারে যুক্ত থাকা থেকে আমেরিকায় বেআইনি অভিবাসী ঢোকানো, মাদুরোর বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ তুলেছেন ট্রাম্প। যদিও বন্দি হওয়ার আগে মাদুরোর দাবি ছিল, তাঁদের দেশের তৈলভাণ্ডার ও খনিজ সম্পদের উপরই নজর ট্রাম্পের।
এদিন ট্রাম্প জানিয়েছেন, আপাতত ভেনিজুয়েলা চালাবে আমেরিকাই। সেখানকার তৈলভাণ্ডারও তারাই দেখভাল করবে আপাতত। তিনি বলেন, "আমরাই আপাতত দেশটাকে চালাব, যত ক্ষণ পর্যন্ত না সেখানে নিরাপত্তা ফেরে, সঠিক ভাবে ক্ষমতার হস্তান্তর না হয়। আমরা চাই না আর কেউ এর মধ্যে ঢুকুক। দীর্ঘ দিন, বছরের পর বছর এই অবস্থাই ছিল। আমরাই দেশটা চালাব।" তবে কী করে, কী ব্যবস্থা হবে, তা খোলসা করেননি।
Before You Go
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়





















