এক্সপ্লোর

Nitish Kumar : বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার ? রাজ্যসভায় যাচ্ছেন ?

Bihar Politics : আগামীকাল ৫ মার্চই মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার। এমনই চর্চা শুরু হয়েছে।

পটনা : বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতীশ কুমার ? এনিয়ে জল্পনা শুরু হয়েছে বিহারের রাজনীতিতে। কারণ, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠাতে চায় বিজেপি। যদিও এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনতা দল (ইউনাইটেড) নেতৃত্ব।

আগামীকাল ৫ মার্চই মনোনয়ন জমা দিতে পারেন নীতীশ কুমার। এমনই চর্চা শুরু হয়েছে। এও শোনা যাচ্ছে যে তাঁর কাগজপত্র রেডি হয়ে গেছে। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহল দাবি করছে, নীতীশ কুমার যদি জাতীয় রাজনীতিতে চলে যান, তাহলে বিহারে মুখ্যমন্ত্রীর পদ দাবি করতে পারে বিজেপি। এনডিএ-তে ক্ষমতা ভাগাভাগির ফর্মুলায় এই রদবদলের সম্ভাবনা রয়েছে।

যদিও এই জল্পনাও ছড়িয়েছে যে, নীতীশ-পুত্র নিশান্ত কুমারকেও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে তাঁকে কোথায় দেখা যাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগে বিভিন্ন মহলে দাবি করা হয়েছিল যে, রাজ্যসভা দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করতে পারেন নিশান্ত। কিন্তু, বিভিন্ন সংবাদমাধ্যমের এখনকার রিপোর্ট অনুযায়ী, তাঁকে বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদে ভাবা হতে পারে।

শেষ অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়লাভ করে। ২৪৩ আসনের মধ্যে ২০২টিতেই জয়ী হয় তারা। সবথেকে বেশি আসন পায় বিজেপি। ৮৯টি। এরপরেই জেডিইউ। তাদের ঝুলিতে আসে ৮৫টি আসন। কেন্দ্রীয়মন্ত্রী চিরাগ পাসওয়ানের LJP(RV) পায় ১৯টি। বাকি ৯টি আসনে জয়ী হয় হিন্দুস্তানি আওয়ামি মোর্চা (HAM) ও রাষ্ট্রীয় লোক মোর্চার (RLM)-এর মতো দলগুলি। অন্যদিকে, আরজেডি নেতৃত্বাধীন মহাজোট ৩৫টি সিটে জিততে সক্ষম হয়। বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন ঘটলেও, সম্প্রতি বড় বিতর্কে জড়ান নীতীশ কুমার। সরকারি অনুষ্ঠানে এক তরুণীর নকাব টেনে খুলে ফেলা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বিরোধী শিবিরের রাজনীতিকরা এনিয়ে নিন্দায় সরব হয়েছেন। 

গত ডিসেম্বরে পটনায় আয়োজিত সরকারি অনুষ্ঠানে সার্টিফিকেট বিলি করছিলেন নীতীশ। এক তরুণী চিকিৎসক সার্টিফিকেট নিতে এলে মহিলাকে মুখের নকাব খুলতে ইশারা করেন। তবে ওই তরুণী কিছু বুঝে ওঠার আগে, নীতীশ নিজেই তাঁর নকাব টেনে খুলে দেন। তরুণী চিকিৎসকের মুখের অংশ অনাবৃত হয়ে যায়। গোটা ঘটনায় নীতীশের সহযোগীরা পর্যন্ত অস্বস্তিতে পড়ে যান। যদিও নীতীশ নির্বিকার ছিলেন। হাসি ধরে রেখেছিলেন মুখে। সোশাল মিডিয়ায় ওই ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সকলেই নীতীশের সমালোচনা করেন, তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলেন।

সেরা শিরোনাম

India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Chaos in Jadavpur University | যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার অভিযোগ দায়ের করল ABVP সমর্থক
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | রাতবিরেতে যাদবপুরে তাণ্ডব! কী জানালেন নিরাপত্তারক্ষী?
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget