এক্সপ্লোর

Noida Engineer Death Case: ঠিক কী কারণে মৃত্যু হয়েছে নয়ডার ইঞ্জিনিয়ারের? কী জানা গেল ময়নাতদন্তের রিপোর্টে

Noida Car Accident: ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল দুর্ঘটনার দিন। আর তাই রাস্তার মোড় ঘোরার সময় বাঁকের মুখে থাকা ওই গভীর কুয়ো দেখতে পাননি যুবরাজ। গাড়ি নিয়ে ৭০ ফুট গভীর কুয়োয় পড়ে যান।

Noida Engineer Death Case: কী কারণে মৃত্যু হয়েছিল নয়ডার তরুণ ইঞ্জিনিয়ারের? প্রকাশ্যে এসেছে ২৭ বছরের যুবরাজ মেহতার ময়নাতদন্তের রিপোর্ট। এই রিপোর্ট অনুসারে, ডুবেযাওয়ার কারণে যুবরাজের ফুসফুসে জল ঢুকে যায়। তার ফলে শ্বাসরোধ হয়ে যায় তাঁর। এরপর হার্ট অ্যাটাক হয় যুবরাজের। মৃত্যু হয় যুবকের। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, প্রায় ২০০ মিলিলিটার ফ্লুইড চলে গিয়েছিল যুবরাজের ফুসফুসে। অফিস থেকে বাড়ি ফেরার সময় মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন যুবরাজ মেহতা। এরপর থেকেই প্রকাশ্যে এসেছে অনেকগুলি অভিযোগ, উঠেছে প্রচুর প্রশ্ন। 

গাঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল দুর্ঘটনার দিন। আর তাই রাস্তার মোড় ঘোরার সময় বাঁকের মুখে থাকা ওই গভীর কুয়ো দেখতে পাননি যুবরাজ। গাড়ি নিয়ে সোজা প্রায় ৭০ ফুট গভীর কুয়োয় পড়ে যান তরুণ ইঞ্জিনিয়ার। গাড়ি থেকে কোনওমতে বেরিয়ে ছাদে চড়ে বসেন যুবরাজ। ফোন করেন বাবাকে। জানান দুর্ঘটনার কথা। বারবার বাবাকে বলতে থাকেন, 'বাবা আমায় বাঁচাও। আমি মরতে চাই না।' অসহায় বাবা ছুটে আসেন ঘটনাস্থলে। আসে পুলিশ, দমকলবাহিনীও। যুবরাজের বাবা রাজকুমারই তাঁদের খবর দিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। যুবরাজকে বাঁচানো সম্ভব হয়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির ছাদে দাঁড়িয়ে ফোনের টর্চ জ্বালিয়ে রেখেছিল যুবরাজ, যাতে ঘন কুয়াশার মধ্যেও তাঁর অস্তিত্ব বোঝা যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, পুলিশ এবং দমকলকর্মীরা কুয়োতে নামতে চাননি, কারণ তার ভিতরে রড, পাথর এইসবও ছিল। যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। উল্টে পুলিশের তরফে জানানো হয়েছে যুবরাজকে উদ্ধার করার জন্য ক্রেন, মই (ল্যাডার), মেকশিফট বোট, সার্চলাইট - এইসব আধুনিক যন্ত্রাংশ আনা হয়েছিল। কিন্তু উদ্ধারকাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘন কুয়াশা এবং অত্যন্ত কম দৃশ্যমানতা। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জল ভর্তি কুয়োর চারপাশে একটাও ব্যারিকেড ছিল না। কার্যত মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছিল ওই গভীর কুয়ো। সাক্ষাৎ মৃত্যুফাঁদ হয়ে গিয়েছিল গাড়ি চালকদের জন্য। ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার জন্যই সেদিন রাস্তার বাঁক ঘুরতে গিয়ে গাড়ি নিয়ে সটান ৭০ ফুট গভীর কুয়োতে পড়ে যান যুবরাজ মেহতা। এই সাংঘাতিক দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ ওই কুয়ো ভরাটের কাজ শুরু করেছে। এর পাশাপাশি স্থানীয় জুনিয়র ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে। একাধিক আধিকারিক শোকজ নোটিস পেয়েছেন। ভয়ঙ্কর এক দুর্ঘটনার পর এখন ওই কুয়োর ব্যাপারে ব্যবস্থা নিতে তৎপর কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget