এক্সপ্লোর

Weather Updates: লাগাতার ভারী বর্ষণ, ধস জায়গায় জায়গায়, উত্তর ভারতে কমপক্ষে ১২ জনের মৃত্যু

Monsoon: শনিবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতেও। চলতি মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী।

নয়াদিল্লি: খাতায় কলমে বর্ষা ঢুকলেও, বাংলায় মুষলধারা বৃষ্টির দেখা নেই (Monsoon)। কিন্তু সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। ভারী বৃষ্টির জেরে গত দু’দিনে সেখানে কমপক্ষে ১২ জন মারা গিয়েছেন। রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে রয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নেই বলে জানিয়েছে মৌসম ভবন। আগামী কয়েক দিন উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এমন ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। (Weather Updates)

মৌসম ভবন জানিয়েছে, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে আগামী কয়েক দিন ভারী বৃষ্টি চলবে। পশ্চিমি ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর ভারতের উপর অবস্থান করছে। তাতেই পরিস্থিতি এমন আকার ধারণ করেছে বলে জানানো হয়েছে। এখনই তা থেকে উদ্ধার পাওয়ার কোনও সম্ভাবনা নেই।

শনিবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতেও। চলতি মরশুমের প্রথম বৃষ্টিতে ভিজল রাজধানী। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। ১৯৮২ সালের জুলাইয়ের পর থেকে গত ৪০ বছরে এমন ভারী বর্ষণের সাক্ষী হয়নি রাজধানী। এই ভারী বর্ষণের জেরে সেখানকার জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীর জায়গায় জায়গায় আটকে গিয়েছে যান চলাচল। রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে পড়ে রয়েছে। বাড়ি থেকে বেরনোর উপায় নেই।

আরও পড়ুন: Vande Bharat: নতুন রঙে সাজছে বন্দে ভারত! দ্রুত গতির ট্রেনে এবার পতাকার ছোঁয়া?

রবিবারও দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি অব্যাহত। গুরুগ্রামের রাস্তাঘাটও জলমগ্ন হয়ে পড়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানে। হিমাচলের শিমলা, সিরমৌর, লাহৌল, স্পীতি, চাম্বা এবং সোলানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।কুলুতে জাতীয় সড়কের একাংশ ইতিমধ্যেই জলের তোড়ে ভেসে গিয়েছে। বিপাশা নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে গিয়েছে। হরিয়ানা, পঞ্জাবেও মুষলধারা বৃষ্টি চলছে সকাল থেকে। চণ্ডীগড়েও একই পরিস্থিতি।

ভারী বৃষ্টির জেরে অমরনাথ যাত্রা স্থগিত হয়ে গিয়েছে। শ্রীনগর-জম্মু হাইওয়েতে প্রায় ৩ হাজার গাড়ি আটকে রয়েছে। সেখানে রাস্তার একাংশ ধসে গিয়েছে। রাজস্থানের নয় জেলা, রাজসামন্দ, জালোর, পালি, আজমের, আলওয়ার, বঁশওয়ারা, ভরতপুর, ভিলওয়ারা, বুন্দি, চিতোরগড়, দওসা, জয়পুর এবং কোটায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারী বৃষ্টির জেরে দিল্লিতে ফ্ল্যাটের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ৫৮ বছর বয়সি এক প্রৌঢ়ার। রাজস্থানে চার জন মারা গিয়েছেন। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে এদিন ভোরে ছ’বছরের সন্তান-সহ এক মহিলা মারা গিয়েছেন। বাড়ির একাংশ ভেঙে পড়ে তাঁদের উপর। শিমলাতেও বাড়ি ভেঙে পড়ে মারা যান এক পরিবারের তিন সদস্য। জম্মু ও কাশ্মীরে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্য হয় দুই জওয়ানের।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget