এক্সপ্লোর

Cyclone : বন্ধ করা হল স্কুল, সরানো হল ৮ হাজারেরও বেশি মানুষকে, এখনও চলছে প্রচণ্ড বৃষ্টি

স্থলভাগে ঢুকেছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ায় উপড়ে গেছে বহু গাছ। বিঘ্নিত জনজীবন। ঘূর্ণিঝড় হলে এর থেকে  বড় ক্ষয়ক্ষতি হতে পারত। 


ঘূর্ণিঝড় নয়।   অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্যবর্তী কলিঙ্গপত্তনমের ঠিক দক্ষিণ-পশ্চিম দিয়ে স্থলভাগে ঢুকেছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাওয়ায় উপড়ে গেছে বহু গাছ। বিঘ্নিত জনজীবন। ঘূর্ণিঝড় হলে এর থেকে  বড় ক্ষয়ক্ষতি হতে পারত। 

ভারতের আবহাওয়া বিভাগ, আইএমডি জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঢুকে পড়ে গভীর নিম্নচাপটি । এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে থাকে সিস্টেমটি। স্থলভাগের উপর দিয়ে যেতে যেতে ক্রমেই  ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে অতি গভীর নিম্নচাপ। শক্তি হারিয়ে এখন তা পরিণত হয়েছে  নিম্নচাপে। আইএমডি-র  রিপোর্ট অনুযায়ী, সিস্টেমটি আগামী ১২ ঘণ্টায় ধীরে ধীরে উত্তর-উত্তরপশ্চিম দিকে সরতে থাকাবে। তারপর সিস্টেমটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।           

শেষ পাওয়া খবর অনুসারে,  ওড়িশায় ৮,০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বিপজ্জনক অঞ্চল থেকে। দুর্যোগের জেরে বন্ধ রাখা হয়েছে অনেকগুলি  স্কুল । ওড়িশার গঞ্জাম, গজপতি, মালকানগিরি, কোরাপুট, রায়গড়া এবং নবরঙ্গপুর সহ দক্ষিণের ছয়টি জেলায় দুর্যোগের বেশি প্রভাব পড়েছে । স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হয়েছে। সরকারি সূত্রে খবর, ৮,০৮২ জনকে ২০৩টি ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে । দুর্যোগের ফলে ভূমিধসে মালিগুড়া ও ছাতারিপুট স্টেশনের মধ্যে রেললাইন অবরুদ্ধ হয়ে পড়ে। বহু গ্রামেও জল জমে, গাছ পড়ে, সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।    

ঘূর্ণিঝড় না হলেও, এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্র , ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে চলছে ভারী বৃষ্টি। সেই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির জেরে নেমেছে ধস। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই বিপুল পরিমাণ জল ছাড়া হয়েছে ডি ভি সি,  মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে। 

ওড়িশা , অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি চলছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ওড়িশা ও অন্ধ্র প্রদেশে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশেও ভারী বৃষ্টিপাত চলবে।  আইএমডি আগেই জানিয়েছিল যে, সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। তবে, স্থলভাগে আঘাত হানার আগে যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হত, তাহলে এর নাম রাখা হতো “অর্ণব”, যার বাংলা অর্থ “সমুদ্র”। আবহাওয়া দফতর জানিয়েছে, বিশাখাপত্তনম, সম্বলপুর ও রায়পুরের ডপলার ওয়েদার রাডারগুলোর মাধ্যমে সিস্টেমটির উপর নজর রাখা হয়েছে।                   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

High Speed Traisn Collide: দু'টি হাইস্পিড ট্রেনে মুখোমুখি ধাক্কা, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
দু'টি হাইস্পিড ট্রেনে মুখোমুখি ধাক্কা, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
Cyclone Arnab Effect: ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণের কোন কোন জেলায় ? কবে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ?
ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণের কোন কোন জেলায় ? কবে পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি ?
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
Viral Video: ২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
২০ টাকার কচুরি খেতে গিয়ে ২০ লাখ খোয়ালেন ব্যবসায়ী, সিসিটিভিতে ধরা পড়ল চম্পালালের কাণ্ডকারখানা
Advertisement

ভিডিও

Cyclone Arnab Update : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব, একাধিক উড়ান বাতিল
Food Safety News : হলদিরাম প্রভুজির রেস্টুরেন্ট ২দিন বন্ধ রাখার নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab Update : অন্ধ্র উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল 'অর্ণব'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ২ : এনকাউন্টারের পক্ষে সওয়াল দিলীপের,সরশুনাকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৭.১০.২৬) পর্ব ১ : গাইঘাটা থেকে সামশেরগঞ্জ, একই দিনে রাজ্যে জোড়া এনকাউন্টার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget