এক্সপ্লোর

Puri News: খাসির মাংসের নামে খাওয়ানো হচ্ছিল গোমাংস ! পুরীর জনপ্রিয় রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Odisha News: একটি ভাইরাল ভিডিয়োতে এক ব্যক্তি দাবি করেছিলেন যে এই জাতীয় সড়ক ২০১৬-র উপরে অবস্থিত বেশ কিছু রেস্তোরাঁতে খাসির মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় গোমাংস।

Restaurant Serving Beef Closed: ওড়িশার পুরীতে একটি জনপ্রিয় হোটেলে খাসির মাংসের নামে এতদিন ধরে হাজার হাজার মানুষকে খাওয়ানো হচ্ছিল গোমাংস ! যে সমস্ত গ্রাহকরা এই রেস্তোরাঁতে খেতে আসছিলেন, তাদের পক্ষ (Puri News) থেকে প্রবল বিক্ষোভ দেখা যায়। আর তারপরেই আধিকারিকদের নজরে আসে এই বিষয়টি। তড়িঘড়ি পুরীর সত্যবাড়ির এই রেস্তোরাঁ (Puri Restaurant Closed) বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে। অভিযোগ উঠেছিল এখানে খাসির মাংসের সঙ্গে গোমাংস মিশিয়ে খাওয়ানো হত গ্রাহকদের। গতকাল শুক্রবার ৭ মার্চ আধিকারিকদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

একটি ভাইরাল ভিডিয়োতে এক ব্যক্তি দাবি করেছিলেন যে এই জাতীয় সড়ক ২০১৬-র উপরে অবস্থিত বেশ কিছু রেস্তোরাঁতে খাসির মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় গোমাংস। এই হাইওয়ের মাধ্যমেই ভুবনেশ্বর এবং পুরী সংযুক্ত রয়েছে। এই ভিডিয়োর সত্যতা যদিও যাচাই করা হয়নি।

এই রেস্তোরাঁর খ্যাতি ছিল তাদের খাসির মাংসের রান্নার জন্য

গরু পাচার প্রতিরোধ দলের একজন এই ব্যক্তিকে প্রথমে আটক করে যিনি ভিডিয়োতে এই দাবি তুলেছিলেন। আর তার কাছ থেকেই জানা যায় সাক্ষীগোপাল থানার অধীনস্থ একটি জনপ্রিয় রেস্তোরাঁর নাম। স্থানীয়দের মধ্যেও এই রেস্তোঁরার খুব নামডাক ছিল, আর পথচারী সকলেও জানত এই রেস্তোরাঁর মাটন রেসিপির স্বাদের মাধুর্য।

পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন যে এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসন তড়িঘড়ি পদক্ষেপ করেছে, এই রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জনৈক ম্যাজিস্ট্রেটও কারণ এর সঙ্গে মানুষের ধর্মীয় ভাবাবেগ জড়িত রয়েছে। রাস্তার ধারেই অবস্থিত ছিল এই রেস্তোরাঁটি, আর তাই খ্যাতিও কিছু কম ছিল না। তবে এই অভিযোগ ওঠার পরে রেস্তোরাঁ এখন বন্ধ।

সূত্র অনুসারে, গোমাংস মেশানোর দাবির সত্যতা যাচাই করার জন্য সেই রেস্তোরাঁ থেকে মাটনের রেসিপির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ভুবনেশ্বরের OUAT ল্যাবরেটরিতে। একইসঙ্গে এলাকার গরু পাচারকারীদের মদত দেওয়ার জন্য সত্যবাদী থানার এক সাব ইনস্পেক্টরকে অন্যত্র বদলিও করে দেওয়া হয়।

জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর সোয়াইন জানিয়েছেন যে, 'অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হলে কঠোর সাজা দেওয়া হবে এবং এই কাজ সুপরিকল্পিতভাবে করা হচ্ছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। সমস্ত রেস্তোরাঁর কর্মী ও মালিকদের আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে'।

আরও পড়ুন: YouTube: ভারতের ২৯ লক্ষ ভিডিয়ো এক ধাক্কায় মুছল ইউটিউব ! কী কারণ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISKCON : 'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?
'পুরীর ঐতিহ্যে আঘাত, মহারাজকে অপমান' ! এবার ওড়িশায় ইস্কনে তালা ঝোলানোর হুমকি, কারা এই কলিঙ্গ সেনা?
Petrol Diesel Price : ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
ফের হরমুজ বন্ধের হুমকি ইরানের, আমেরিকার বড় আক্রমণ, ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের? আজকের রেট চার্ট
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget