এক্সপ্লোর

YouTube: ভারতের ২৯ লক্ষ ভিডিয়ো এক ধাক্কায় মুছল ইউটিউব ! কী কারণ ?

YouTube Removes Video: আগের ত্রৈমাসিকের তুলনায় গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে ৩২ শতাংশ বেশি ভিডিয়ো মুছে দিয়েছে ইউটিউব।

YouTube Video: ইউটিউব সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ভিডিয়োর উপরে কড়া পদক্ষেপ করা হয়েছে নীতি-নিয়ম না মানার জন্য। ইউটিউবের নীতি না মানার কারণে এই পদক্ষেপ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর অক্টোবর মাস থেকে ডিসেম্বরের মধ্যে ইউটিউব (YouTube Video) তাদের প্ল্যাটফর্ম থেকে ২৯ লক্ষ ভিডিয়ো মুছে দিয়েছে কারণ সেগুলি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছিল। আর এই সংখ্যাটা বিশ্বের যে কোনও দেশের তুলনায় অনেকটা বেশি।

২০২০ সাল থেকে সবথেকে বেশি ভিডিয়ো মোছে হয়েছে ভারতে

আগের ত্রৈমাসিকের তুলনায় গত বছর অক্টোবর থেকে ডিসেম্বরের ত্রৈমাসিকে ৩২ শতাংশ বেশি ভিডিয়ো মুছে দিয়েছে ইউটিউব। এখানে উল্লেখ্য যে, ২০২০ সাল থেকে শুরু করে ভারতেই সবথেকে বেশি সংখ্যক ভিডিয়ো মুছে দিয়েছে ইউটিউব। আর ভারতের পরে এই তালিকায় নাম উঠে আসে ব্রাজিলের। ইউটিউব জানিয়েছে যে তাদের অটোমেটেড কনটেন্ট মডারেশন টুল সেই সমস্ত ভিডিয়োকে (YouTube Video) সহজেই চিহ্নিত করে ফেলে যেগুলি তাদের নীতি লঙ্ঘন করেছে। কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করা ভিডিয়োগুলির মধ্যে ৯৯.৭ শতাংশ ভিডিয়োকেই চিহ্নিত করে ফেলে এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তার টুল।

এই কারণে মুছে দেওয়া হয়েছে ভিডিয়ো

মূলত ইউটিউবের নীতি নিয়ম না মানার কারণেই তাদের প্ল্যাটফর্ম থেকে ভিডিয়ো মুছে দেয় ইউটিউব। এই ধরনের ভিডিয়োর ৮১.৭ শতাংশই মুছে দেওয়া হয়েছে কারণ সেগুলি জালিয়াতি, বিভ্রান্তিকর কাজের সঙ্গে জড়িত ছিল। এছাড়া ৬.৬ শতাংশ ভিডিয়ো (YouTube Video) এমন রয়েছে যেগুলিতে হেনস্থা করা হয়, ৫.৯ শতাংশ ভিডিয়ো মোছার কারণ শিশু নিরাপত্তা, আর ৩.৭ শতাংশ ভিডিয়োতে হিংসা ছড়ানো হচ্ছিল। এছাড়াও অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ইউটিউব প্রায় ৪৮ লক্ষ চ্যানেল মুছে দিয়েছে, মোছা হয়েছে নীতি লঙ্ঘনকারী ১৩০ কোটি কমেন্টসও।

জুয়া, বাজির ভিডিয়োতে কড়া পদক্ষেপ 

ইউটিউব জানিয়েছে ১৯ মার্চ ২০২৫ থেকে এই প্ল্যাটফর্মের বর্তমান নিয়মবিধিগুলি এবার থেকে আরো কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে, কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে। মূলত এই নয়া নিয়মবিধি অনলাইন গ্যাম্বলিং ভিডিয়ো কনটেন্টের জন্য প্রযোজ্য হলেও সমস্ত কনটেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের।

আরও পড়ুন: Gold Buying: দুবাই থেকে সোনা কিনলে কত টাকা বাঁচবে ? জানলে অবাক হবেন; কত সোনা আনা যায় ভারতে ?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget