এক্সপ্লোর

Odisha News: যৌনতার জন্য় জোরাজুরি অধ্যাপকের, ভবিষ্যৎ বরবাদ করার হুমকি, অভিযোগে সুরাহা না হওয়ায় কলেজেই গায়ে আগুন দিলেন B.Ed পড়ুয়া তরুণী

Odisha Teacher Harasses Student: ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজ থেকে এই ঘটনা সামনে এসেছে।

ভুবনেশ্বর: শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ। ভবিষ্যৎ বরবাদ করে দেওয়ার হুমকি। অধ্য়াপকের হাতে হেনস্থার শিকার হয়ে চরম সিদ্ধান্ত পড়ুয়ার। নিজের গায়ে আগুন দিলেন তরুণী। ওড়িশার বালেশ্বর থেকে এই ঘটনা সামনে এসেছে। তরুণীর শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছে। এক পড়ুয়া তাঁকে বাঁচাতে গিয়েছিলেন। তাঁর শরীরের ৭০ শতাংশও পুড়ে গিয়েছে। (Odisha News)

ওড়িশার বালেশ্বরের ফকির মোহন কলেজ থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সেখানে B.Ed কোর্সে ভর্তি হয়েছিলেন এক তরুণী। কিন্তু কলেজের বিভাগীয় প্রধান লাগতার হেনস্থা করছিলেন তাঁকে। যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করছিলেন। রাজি না হলে ভবিষ্যৎ শেষ করে দেওয়ার হুমকিও দিচ্ছিলেন ওই অধ্য়াপক। (Odisha Teacher Harasses Student)

এতদিন মুখ বুঝে সহ্য করলেও, গত ১ জুলাই থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। কলেজের বিভাগীয় প্রধান সমীর কুমার সাহু হেনস্থা করছেন, হুমকি দিচ্ছেন বলে অভিযোগ দায়ের করেন তিনি।সাত দিনের মধ্যে ওই অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে তরুণীকে আশ্বাস দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এতে, গত শনিবার অন্য পড়ুয়াদের সঙ্গে প্রতিবাদে শামিল হন নির্যাতিতা। 

কলেজের মূল ফটকের সামনেই প্রতিবাদ বিক্ষোভ চলছিল। সেই সময় হঠাৎই ওই তরুণী অধ্যক্ষের দফতরের দিকে দৌড় দেন। সেখানে নিজের গায়ে কেরোসিন ঢেলে, দেশলাই জ্বালিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে নির্যাতিতা। প্রতিবাদে শামিল এক যুবক ছুটে যান ওই তরুণীকে বাঁচাতে। কিন্তু তাঁর টি-শার্টেও আগুন ধরে যায়। তিনি ছটফট করতে থাকলে বাকিরা ছুটে আসেন আগুন নেভাতে। আগুনের গ্রাসে ছটফট করতে থাকা তরুণী ও ওই যুবকের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। 

কলেজের অধ্যক্ষ দিলীপ ঘোষ জানিয়েছেন, তরুণীর অভিযোগ পেয়েছেন তিনি। কলেজের অভ্যন্তরীণ কমিটি বিষয়টি খতিয়ে দেখছে। তিনি বলেন, “মেয়েটি অফিসে আমার সঙ্গে দেখা করেছিল। জানিয়েছিল, অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সাহুকে ডেকে পাঠাতেও বলে ও। সেই মতো অভিযুক্ত অধ্যাপককেও ডেকে পাঠাই। জানিয়ে দিই, দু’জনের যে-ই মিথ্যে বলুন না কেন, কড়া শাস্তির মুখে পড়তে হবে। অভিযুক্ত অধ্যাপক অভিযোগ অস্বীকার করেছেন। তরুণী নিজের দাবিতে অনড়।”

ওই তরুণী গায়ে আগুন দেওয়ার পর প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে। বালেশ্বরের পুলিশ সুপার রাজপ্রসাদ জানিয়েছেন, অধ্যাপককে গ্রেফতার কার হয়েছে। প্রমাণ সংগ্রহের কাজ চলছে। যে-ই দোষী হন না কেন, শাস্তি দেওয়া হবে। অগ্নিদগ্ধ তরুণী এবং ওই যুবক ভুবনেশ্বর AIIMS-এ ভর্তি রয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী সূর্যবংশী সুরজ জানিয়েছেন, কলেজের অধ্যক্ষকে সাসপেন্ড করা গয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। তাঁকে সাসপেন্ডও করা হয়েছে।

সেরা শিরোনাম

রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
রণবীরের 'রামায়ণ' চলাকালীন সিনেমাহলে গলগল করে ধোঁয়া, আগুন, আতঙ্ক
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
আমেরিকায় ট্রাম্পের ভরাডুবির পর কমল পেট্রোল - ডিজেলের দাম ? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget