এক্সপ্লোর

Odisha Train Accident: বালেশ্বর পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্ঘটনায় এই রাজ্যের নিহতদের জন্য ৫ লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা

Mamata Banerjee: ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ঘটনাস্থলে পরিদর্শনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বালেশ্বর: ওড়িশার বালেশ্বর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে। ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থলে। জানা গিয়েছে, বাহানাগা হাই স্কুলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ট্রেন দুর্ঘটনায় নিহদের দেহ রাখা হয়েছে। নিখোঁজ পরিজনদের খোঁজে এই স্কুলেই বিভিন্ন রাজ্য থেকে হাজির হয়েছেন বাসিন্দারা। এর পাশাপাশি হাসপাতালেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়। দুর্ঘটনার পিছনের নিশ্চয় কিছু রয়েছে। ভাল করে দুর্ঘটনার তদন্ত হোক।' রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়েই এদিন রেলের সমালোচনা করেছেন তিনি। এর পাশাপাশি জানিয়েছেন, মেদিনীপুর থেকে মেডিক্যাল টিম এসেছে ওড়িশায়। আজ বাংলা থেকে ৭০টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। গতকাল পাঠানো হয়েছিল ৪০টি। ৪০ জন চিকিৎসকও রয়েছেন দুর্ঘটনাস্থলে। রয়েছেন সিস্টাররাও।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার হওয়া যাত্রীদের রাজ্যে ফেরানোর জন্য পাঠানো হচ্ছে বাস। মেদিনীপুর থেকে এসেছেন ৫০ জন্য অফিসারদের একটি টিম। এই রাজ্যের যাঁরা ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাঁদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেল, ওড়িশা সরকার এবং কেন্দ্রের সঙ্গে সহায়তা করে যতক্ষণ পর্যন্ত না উদ্ধারকাজ শেষ হয় ততক্ষণ কাজ করবে এই রাজ্যও, একথাও বলেছেন তিনি। এছাড়াও সমস্যায় পড়লে হেল্পলাইনে ফোন করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের কথাও বলেছেন তিনি। কলকাতার হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাও থাকছে আহতদের জন্য। মৃতের সংখ্যা ৫০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালেশ্বরের সোরো হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনার বিনীত গোয়েল। অন্যদিকে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে ওড়িশায় ট্রেন দুর্ঘটনা থেকে উদ্ধার হওয়া যাত্রীদের নিয়ে এসেছে একটি বিশেষ ট্রেন। 

২ জুন শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোর জেলার কাছে বাহানাগা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে তিনটি ট্রেন। লাইনচ্যুত হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের ১৫টি বগি। এছাড়াও হাওড়া-বেঙ্গালুরু সুপারফাস্টের ৩-৪টি বগি লাইনচ্যুত হয়েছে। একটি মালগাড়ির কয়েকটি কামরাও লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬১, আহত বহু। মৃত এবং আহত দুইয়ের সংখ্যাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। গ্যাস কাটার দিয়ে ট্রেনের কামরা কেটে দেহ উদ্ধারের চেষ্টা চলানো হচ্ছে। রেললাইনের উপর কার্যত খেলনা গাড়ির মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রেলের বগি। চারদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ। 

২০০৯ সালের পর ২০২৩- ১৪ বছর পর ফিরল ভয়াবহ স্মৃতি। তবে এবার আতঙ্ক আরও বেশি। ক্ষয়ক্ষতির মাত্রাও অনেক বেশি। ২০০৯ সালে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি বগি। হাওড়া থেকে চেন্নাইগামী ট্রেনের দুর্ঘটয়ায় মৃত্যু হয়েছিল অন্তত ১৬ জনের। আহত হয়েছিলেন প্রায় ১৬১ জন। এই দুর্ঘটনা ঘটেছিল ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি। ওড়িশার জজপুর জেলায় লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি বগি। 

আরও পড়ুন- ডায়াবেটিস? খাওয়ার পরে এই চা এক কাপ খেলেই মুশকিল আসান!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
RG Kar Case: " আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget