এক্সপ্লোর

Operation Herof 2.0: বালুচিস্তান ইস্যুতে আরও ছারখার পাকিস্তান ! বিভিন্ন জেলায় একযোগে হামলা BLA-র

Balochistan Liberation Army: বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে চায়।

নয়াদিল্লি : ঘরে-বাইরে জেরবার পাকিস্তান। এবার পাকিস্তানের বিভিন্ন জেলায় একযোগে হামলা চালানোর দায় নিল Baloch Liberation Army (BLA)। এই হামলা তাদের 'Operation Herof 2.0'-এর অংশ বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। সবমিলিয়ে পাকিস্তানের ৫৮ জায়গায় ৭৮টি অপারেশন চালানো হয়েছে। BLA-র মুখপাত্র জিয়ান্দ বালোচের বিবৃতি অনুযায়ী, বিদ্রোহী গোষ্ঠী এই অভিযানগুলিকে তাদের প্রতিরোধের ধারাবাহিকতা হিসাবে বর্ণনা করছে, যার লক্ষ্য পাকিস্তানের বালুচিস্তানে "দখলদারি" বন্ধ করা।

ওই বিবৃতি অনুযায়ী,  শনিবার রাতে খুজদার জেলার ওরনাচ ক্রসে বিএলএ যোদ্ধারা দুই ঘণ্টারও বেশি সময় ধরে জাতীয় সড়কের নিয়ন্ত্রণ নিয়েছিল। এই সময়ে, তারা গাড়িতে তল্লাশি চালায় এবং অঞ্চল থেকে প্রাকৃতিক সম্পদ বহনকারী গাড়িগুলিও আটক করে। এলাকার একটি লেভিস ফোর্স চেকপোস্ট দখল করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। 

রবিবার রাতে স্বয়ংক্রিয় অস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করে পাকিস্তানের নোকাবাদ ও পঞ্জগুড়ের সামরিক ঘাঁটিতে হামলা চালায় BLA। তাদের বিবৃতি অনুযায়ী, এই হামলা ২৫ মিনিটের বেশি সময় ধরে চলে। যাতে কমপক্ষে ২ জন সেনা জওয়ান নিহত এবং ৫ জন আহত।

গত ৮ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল বালুচিস্তান। পাকিস্তানি সেনার কনভয় লক্ষ্য় করে হামলা চলে। IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয় পাক সেনার কনভয়। তাতে ১২ জন পাক জওয়ান মারা যান। এই হামলার দায় স্বীকার করে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army (BLA), যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। তার আগে গত ৬ মে-ই বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় Balochistan Liberation Army. সেবারও বেশ কয়েক জন মারা যান। সেই নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি দেশের সরকারকে সতর্কও করেন। তিনি জানান, মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান। আধাঁর নামলে আর চেনাই যায় না বালুচিস্তানকে। আর সেই আবহেই ফের বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালাল Balochistan Liberation Army.  

বিগত দুই দশক ধরে অশান্ত বালুচিস্তান। Balochistan Liberation Army-র মতো বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে চায়। বর্তমানে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলির প্রভাবও রীতিমতো বেড়েছে। কারণ আর কোনও লুকোছাপা নয়, সরাসরি সামরিক বাহিনীকে নিশানা করছে তারা। গ্রাম থেকে শহর, সর্বত্র তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে। সম্প্রতি বালুচিস্তানে দু'টি অভিযানে Balochistan Liberation Army-র ১০ সদস্যকে নিকেশ করে পাক সেনা। কিন্তু বালুচিস্তানের দুর্গম এলাকায় নাশকতা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পাক সেনাকে। মার্চ মাসে Balochistan Liberation Army যখন Jaffar Express হাইজ্যাক করে, সেই সময় ঘটনাস্থলে পৌঁছতেই সময় লেগে যায় তাদের। 

 

সেরা শিরোনাম

Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 27 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
Uttar Pradesh News: হোটেলের ঘরে ঢোকার পরই দরজার সামনে পড়ে গেলেন তরুণী, তারপরেই মৃত্যু, স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ ?
হোটেলের ঘরে ঢোকার পরই দরজার সামনে পড়ে গেলেন তরুণী, তারপরেই মৃত্যু, স্বামীর বিরুদ্ধে কী অভিযোগ ?

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget