এক্সপ্লোর

Operation Shivshakti : অপারেশন মহাদেবের পরই অপারেশন শিবশক্তি! কাশ্মীরে ২ জঙ্গিকে ঝাঁঝরা করে দিল সেনা

এনকাউন্টারে ২ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, এই জঙ্গিরা লস্কর - ই - তৈবার সঙ্গে যুক্ত।                      

অপারেশন মহাদেবের পর অপারেশন শিবশক্তিতেও ভারতীয় সেনার বিরাট সাফল্য। এবার জম্মু কাশ্মীরের পুঞ্চে জঙ্গি
অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। এনকাউন্টারে ২ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, এই জঙ্গিরা লস্কর - ই - তৈবার সঙ্গে যুক্ত।                      

হোয়াইট নাইট কর্পস সূত্রে খবর, এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিবশক্তি। পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ২ সন্দেহভাজনের গতিবিধি লক্ষ্য করে সতর্ক করে ভারতীয় সেনা। জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরা। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ২ জঙ্গির। তাদের কাছ থেকে ৩টি অস্ত্র উদ্ধার হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না, জানতে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।  

দুই দিন আগেই অপারেশন মহাদেবে নিহত হয় পহেলগাঁও হামলার ৩ জঙ্গি। যে আগ্নেয়াস্ত্র দিয়ে পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করা হয়েছিল, তা উদ্ধার করা হয়। নিহত জঙ্গিদের ডেরা থেকে আমেরিকায় তৈরি কার্বাইন, একে-ফর্টি সেভেন রাইফেল, ১৭টা রাইফেল গ্রেনেড-সহ বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার সকালে শ্রীনগরে সেনার ‘অপারেশন মহাদেব’-এ নিহত তিন জঙ্গিই পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল, সংসদে তা নিশ্চিত করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। নিহত জঙ্গিদের সঙ্গে পাকিস্তান-যোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকেই প্রশ্ন উঠছিল পহেলগাঁওয়ের হামলাকারী জঙ্গিরা কোথায়? তারা কি পাকিস্তানে পালিয়ে গেছে? নাকি ভারতেই গা ঢাকা দিয়ে রয়েছে? অপারেশন মহাদেবে শ্রীনগরের কাছ থেকেই পহেলগাঁওয়ের হামলায় যুক্ত জঙ্গিদের খুঁজে বার করে, নিকেশ করে সেনা, CRPF এবং জম্মু-কাশ্মীর পুলিশ।         

  

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget