এক্সপ্লোর

Operation Sindoor : সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চরম প্রত্যাঘাতে পাশে আছেন ট্রাম্প? বড় বার্তা ইজরায়েলেরও

সন্ত্রাসবাদের ইস্যুতেও বরাবর একসুরে কথা বলেছেন মোদি , ট্রাম্প। এবার 'অপারেশন সিঁদুরে'র পর কার পাশে থাকবে বলে জানাল আমেরিকা ? 

নয়াদিল্লি : পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক হলেও, ১৯৭১-এর পর এই প্রথম। শুধু পাক অধিকৃত কাশ্মীর নয়, পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে চার-চারটি জায়গায় এয়ারস্ট্রাইক করল ভারত। পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি 'প্রিয় বন্ধু' সম্বোধন করেন। সন্ত্রাসবাদের ইস্যুতেও বরাবর একসুরে কথা বলেছেন দুজনে। এবার 'অপারেশন সিঁদুরে'র পর কার পাশে থাকবে বলে জানাল আমেরিকা ? 

কী জানাল আমেরিকা ?

এর আগে এক সাংবাদিক সম্মেলনে  ট্রাম্প বলেছিলেন,'আমি ভারতের খুব কাছের, আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চলছে। সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে। তবে এই হামলা খুবই খারাপ ঘটনা। '  ৬ মে গভীর রাতে ভারতীয় সেনার প্রত্যাঘাতের খবরে কী জানাল হোয়াইট হাউস? অপারেশন সিঁদুরের খবরে ট্রাম্প বলেন, "এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি, তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে... আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।" 

কী জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব ?

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব রুবিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান, ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রাখেছে হোয়াইট হাউস। দুই দেশই পরমাণু শক্তিধর। তাই তাদের  মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া বাঞ্ছনীয়। এই বিষয়ে চেষ্টাও চালিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিস্থিতির আপডেট রাখা হচ্ছে হোয়াইট হাউসের তরফে।  জানিয়েছেন রুবিয়ো।   

এর আগে ট্রাম্প বলেছিলেন, 'ভারত পাক সীমান্তে উত্তেজনা দেড় হাজার বছরের। পাকিস্তান এবং ভারতের মধ্যে সবসময়েই প্রচণ্ড উত্তেজনা ছিল। আমি দুই দেশের নেতাকেই চিনি। আমি নিশ্চিত যে, তাঁরা কোনও না কোনওভাবে এর সমাধান করবেন।'  

ইজরায়েলের প্রতিক্রিয়া 

ভারতের পাশে আছে ইজরায়েল। ভারতের জাতীয় পতাকার ছবি দিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন ভারতে নিযুক্ত ইজরায়েলের মুখপাত্র গাই নির। 

ভারতের প্রত্যাঘাতে এখনও পর্যন্ত ৯০০ জঙ্গির মৃত্যু হয়েছে বলে  অনুমান। সূত্রের খবর, হামলার আগে, ঘাঁটিগুলিতে বহু জঙ্গির উপস্থিতি লক্ষ্য় করা যায়। বাহাওয়ালপুরে আড়াইশোর ওপর, মুরিদকেতে ১২০ জন, মুজফ্ফরাবাদে ১৩০, কোটলিতে প্রায় ৮০ জন, শিয়ালকোটে অন্তত ১০০ জন, গুলপুরে প্রায় ৮০ জন, ভীমবেরে ৬০ এবং চক অমরুতে প্রায় ৮০ জন জঙ্গির উপস্থিতি টের পাওয়া যায়। স্থানীয় সূত্রে দাবি, ভারতের প্রত্যাঘাতে কোটলিতে এখনও পর্যন্ত ৩০ জন হিজবুল জঙ্গির মৃত্যু হয়েছে। কোটলির এই জঙ্গি ঘাঁটি প্রায় ২৫ বছর ধরে চলছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget