এক্সপ্লোর

Abhishek PA: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের তলব সুমিত রায়কে

CID On Abhishek Banerjee PA: আজ ফের ভবানীভবনে তলব করা হয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে।

কলকাতা: চাপের মুখে প্রকাশ্যে অভিষেকের PA, আজ ফের ভবানীভবনে তলব করা হয়েছে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে। শালবনির জমি দুর্নীতি মামলায়, গতকাল ভবানী ভবনে হাজিরা দিয়েছিল সে।

আরও পড়ুন, RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?

সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর তলবে সাড়া,অভিষেকের PA-কে গতকাল ভবানীভবনে প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ  

মূলত, শুক্রবার সুমিতের নিউ আলিপুরের বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিল সিআইডি।তদন্তে সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর  CID-র তলবে সাড়া দেয় সুমিত। রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল চলে যাওয়ার পরই, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। তার মধ্য়ে একটি শালবনির জমি দুর্নীতি। যেখানে সরকারি জমি জালিয়াতি করে বিক্রির অভিযোগ ওঠে। কোটি কোটি টাকার দুর্নীতি হয় বলে অভিযোগ। সেই মামলায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের ক্য়ানাল রোডের বাড়িতে শুক্রবারই যায় পুলিশ। শনিবার সকাল ১০টায় তাঁকে হাজির হতে বলা হয়। এরপরেই গতকাল সকাল ৯ টা৫৪ মিনিটে ভবানী ভবনে ঢোকেন সুমিত রায়। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। তারপর বের হন। 

গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী

শালবনি মামলায় বেশ কিছুদিন ধরেই সুমিত রায়ের খোঁজে হন্য়ে হয়ে ঘুরছিলেন রাজ্য় পুলিশের গোয়েন্দারা।  তাঁর নামে জারি হয় লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট। সুমিত রায়ের খোঁজে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। পুলিশ পৌঁছে গেছিল সুমিত রায়ের বাড়িতেও। কিন্তু এত কিছুর পরেও খোঁজ মেলেনি সুমিত রায়ের। গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন নিয়ে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত রায়ের আইনজীবী। শালবনির জমি দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণে জানায়,  অভিযোগগুলি অত্যন্ত গুরুতর। আমরা দেখতে চাই এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া কিনা। বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় বলেন, সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্য়ান ফ্রাইডে। সুতরাং সঠিক তদন্তই সব রাস্তাকে রোমের মতো ক্য়ামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট।  

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Advertisement

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget