এক্সপ্লোর

Opposition Meet Second : বিরোধীদের দ্বিতীয় বৈঠকে যোগ দেবে ২৪টি দল, থাকতে পারে BJP-র ২ প্রাক্তন শরিকও

Congress President's Invitation : বিরোধীদের পরবর্তী ঐক্য বৈঠকে যোগ দেওয়ার জন্য শীর্ষ রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে

বেঙ্গালুরু : প্রথম বৈঠক শেষে কংগ্রেস-আপের মধ্যে টানাপোড়েনের জেরে বিরোধী ঐক্য নিয়ে একটা প্রশ্ন রয়েই গেছে অনেকের মনে। কিন্তু, ২০২৪-এর আগে বিরোধী শক্তি যে আরও শক্তিশালী হতে চলেছে, তার ইঙ্গিত মিলল আরও আট রাজনৈতিক দলের সমর্থনের হাত বাড়ির দেওয়ার খবরে। অন্তত তেমনই খবর সূত্রের। কংগ্রেসের আহ্বানে কর্ণাটকের বেঙ্গালুরুতে বসতে চলেছে বিরোধীদের দ্বিতীয় বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে পারেন ২৪টি বিরোধী দলের নেতৃত্ব। আগামী ১৭ ও ১৮ জুলাই রয়েছে বৈঠক।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গত মাসে নীতিশ কুমারের তত্ত্বাবধানে বিহারের পটনায় বিরোধীদের মেগা বৈঠকের পর, ২৪টি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব দ্বিতীয় বৈঠকেও যোগ দিতে চলেছেন। কর্ণাটকের বেঙ্গালুরুতে যে বৈঠকের আয়োজন করা হচ্ছে। সেখানে আরও কয়েকটি নতুন দল যোগ দিতে পারে। সেই তালিকায় রয়েছে- এমডিএমকে, কেডিএমকে, ভিসিকে, আরএসপি, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, আইইউএমএলস কেরল কংগ্রেস (জোশেফ) ও কেরল কংগ্রেস (মণি)। বৈঠকে যোগ দেবেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গাঁধীও। কেডিএমকে ও এমডিএমকে ২০১৪-এর লোকসভা ভোটে বিজেপির শরিক ছিল।

বিরোধীদের পরবর্তী ঐক্য বৈঠকে যোগ দেওয়ার জন্য শীর্ষ রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। নীতিশের আহ্বানে গত ২৩ জুন পটনায় বিরোধীদের যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের কথা মনে করিয়ে দিয়ে চিঠি দিয়েছেন খাড়গে। চিঠিতে তিনি লিখেছেন, পটনার বৈঠকে বিশাল সাফল্য মিলেছিল। কারণ, আমরা একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে পেরেছিলাম। তার মধ্যে রয়েছে- আমাদের গণতান্ত্রিক রাজনীতি যে হুমকির মুখে পড়েছে সেই বিষয়টি। যার পর আমরা অলিখিতভাবে পরবর্তী সাধারণ নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়ার চুক্তি করেছি। 

কংগ্রেস সভাপতি আরও স্মরণ করিয়ে দিয়েছেন, আমরা জুলাইয়ে দ্বিতীয় বৈঠকে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, আমি মনে করি, এই আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া উচিত। যে গতি আমরা নিয়ে এসেছি তা আরও বাড়াতে হবে। আমাদের দেশ এখন যে চ্যালেঞ্জের মুখে পড়েছে তার সমাধান করার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

এরপরই তিনি চিঠিতে বিভিন্ন দলের নেতৃত্বকে আমন্ত্রণ জানান, বেঙ্গালুরুতে আগামী ১৭ জুলাই বৈঠকে উপস্থিত থাকার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। বৈঠক শেষে সন্ধে ৬টা নাগাদ ডিনারের আয়োজন করা হয়েছে। পরের দিন ১৮ তারিখেও বৈঠক হবে। বেলা ১১টা থেকে বৈঠক শুরু হবে। বেঙ্গালুরুতে আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget