এক্সপ্লোর

Pahalgam Incident update: 'পাকিস্তান সফর থেকে বিরত থাকুন', নিজের দেশের নাগরিকদের পরামর্শ রাশিয়ার দূতাবাসের; ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা জয়শঙ্করের

Kashmir News: ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর পহেলগাঁও। জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার ঘটেছে ভয়াবহ জঙ্গিহানা।

নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের। চাপ বাড়ছে পাকিস্তানের উপর। একদিকে একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারত। অন্যদিকে, বিশ্বের তাবড় তাবড় দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। এই আবহে এবার নিজেদের দেশের নাগরিকদের আপাতত পাকিস্তান সফর থেকে বিরত থাকার পরামর্শ দিল রাশিয়ার দূতাবাস। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে পাকিস্তানে অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে এই পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে এদিন ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা সেরে নিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে চাপানউতোর তৈরি হয়েছে। পাকিস্তানকে কড়া জবাব দিক ভারত, এমনই চাইছে গোটা দেশ। ভারতের তৎপরতায় চাপে রয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানে থাকা রাশিয়ার দূতাবাস থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, "পাকিস্তান-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা এবং বেশ কয়েকজন কর্মকর্তার পক্ষ থেকে আসা যুদ্ধের হুঙ্কারের পটভূমিতে, আমরা রাশিয়ার নাগরিকদের পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত সাময়িকভাবে পাকিস্তান সফর থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।" 

অন্যদিকে ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, "নয়াদিল্লিতে ইজরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গে ভাল আলোচনা হয়েছে। সীমান্তবর্তী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের অবিচল সমর্থনের প্রশংসা করেছি।"

প্রসঙ্গত, পহেলগাঁও সন্ত্রাসের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার মূল চক্রী পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সৈফুল্লাহ্। তার নির্দেশেই নিরীহ পর্যটকদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয়। নাম, পরিচয়, ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয় হিন্দু পর্যটকদের।

সূত্রের খবর, লস্করের ডেপুটি চিফের নির্দেশে ৫ জন জঙ্গি নিয়ে হামলার পরিকল্পনা করা হয়। পহেলগাঁওয়ে হামলা চালাতে ফেব্রুয়ারি মাসেই পরিকল্পনা সেরে ফেলে সৈফুল্লাহ্। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে বসে পহেলগাঁও হামলার ব্লু প্রিন্ট তৈরি করা হয়। মার্চ মাসে মীরপুরে ওই বৈঠক করে পহেলগাঁও হামলায় অভিযুক্ত জঙ্গিরা। 

অমরনাথ যাত্রার আগে জঙ্গি হামলা। পর্যটকদদের বেছে বেছে হত্যা করেছে জঙ্গিরা। ভূস্বর্গে বেড়াতে এসে আনন্দ বদলে গিয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর তীব্র আতঙ্কে। ফ্রেমে বাঁধানো ছবির মতো সুন্দর পহেলগাঁও। জম্মু-কাশ্মীরের সেই পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবার ঘটেছে ভয়াবহ জঙ্গিহানা। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দুদের। যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget