এক্সপ্লোর

Mosque Blast in Peshawar: পেশোয়ারের মসজিদে বিস্ফোরণের দায় নিল আইসিস

Pakistan Mosque Blast: শুক্রবার পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন ষাট জনেরও বেশি। জখমের সংখ্যা পেরিয়েছে ২০০। শনিবার ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট খোরাসান।

 

পেশোয়ার: ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাকিস্তানের পেশোয়ার (Peshawar)। শুক্রবার পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন ষাট জনেরও বেশি। জখমের সংখ্যা পেরিয়েছে ২০০। শনিবার ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট খোরাসান (ISIS-Khorasan)। ইসলামিট স্টেট জঙ্গিগোষ্ঠীরই একটি মডিউল এটি। পাকিস্তানের খাইবার-পাখতুনওয়া প্রদেশে পেশোয়ারের কিসসা খোয়ানি বাজার এলাকায় একটি শিয়া মসজিদে বিস্ফোরণ ঘটনায় আইসিসের (isis) এক আত্মঘাতী জঙ্গি। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে অভিযুক্তদের কঠিন শাস্তির আশ্বাস দিয়েছে পাকিস্তান প্রশাসন। পাকিস্তানের এই এলাকা আফগানিস্তান লাগোয়া। পেশোয়ারের এই এলাকা শিয়া অধ্যুষিত বলেই পরিচিত। 

পাকিস্তানের প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, এই আত্মঘাতী হামলার সঙ্গে যুক্ত হিসেবে তিনজনকে সন্দেহ করা হচ্ছে, তাদের জালে ফেলতে কাজ চলছে বলে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের ঠিক আগে সেখানে দুই জঙ্গি ছিল, তাদের মধ্যেই একজন ছিল আত্মঘাতী জঙ্গি। প্রথমে মসজিদে ঢুকে পরপর গুলি চালিয়ে মেরে ফেলা হয় নিরাপত্তারক্ষীকে। তারপরেই একছুটে মসজিদের ভিতরে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী জঙ্গি।

বোমা বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জখমদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এমনকী তাঁরা নিজেদের মোটর বাইক ও গাড়িতে করেও জখমদের হাসপাতালে পৌঁছে দেন। বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকা ঘিরে দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পাশাপাশি নমুন সংগ্রহের কাজ শুরু করে দেয়। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ঘটনার প্রশাসনের কাছে রিপোর্ট তলবও করেছেন। পেশওয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খানও ঘটনার নিন্দা করেছেন।  

শুক্রবারের নমাজের সময় ভিড় ছিল ওই মসজিদে। সেই কারণেই হতাহতের সংখ্যা বিপুল হয়েছে। পরিস্থিতি এমনই যে ওই এলাকায় প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ এই সন্ত্রাসবাদী হামলায় আক্রান্ত হয়েছেন। এর আগেও একাধিকবার পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। তবে শুক্রবার পেশোয়ারে হওয়া সন্ত্রাসবাদী হামলা এখনও পর্যন্ত সবচেয়ে বড় বলে সূত্রের খবর। 
 
আরও পড়ুন: পেশোয়ারের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ক্রমশ বাড়ছে মৃত্যু, জখম ৮০

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget