এক্সপ্লোর

Pakistan News: গোয়েন্দা-তথ্যের ভিত্তিতে জঙ্গি ডেরায় অভিযান পাকিস্তানে, খতম ১২ জঙ্গি

Pakistan's Khyber Pakhtunkhwa : ISPR-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, মৃত জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পেশওয়ার : গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপারেশন চালিয়ে খতম ১২ জঙ্গি। দেশের উত্তর-পশ্চিম প্রদেশে অভিযান চালিতে জঙ্গিদের নিকেশ করে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। এক বিবৃতিতে এমনই জানানে হয়েছে। যদিও অভিযানে মৃত্যু হয়েছে এক নিরাপত্তকর্মীরও। ৫ ও ৬ ফেব্রুয়ারি রাতে উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় জঙ্গি-দমনের অভিযান চালানো হয়। এমনই খবর পাকিস্তান সেনার মিডিয়া উইংয়ের। ISPR-এর বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়। যার ফলে ১২ জন জঙ্গিকে নিকেশ করা গেছে।

ISPR-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, মৃত জঙ্গিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এরা একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। নিরাপত্তাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের উপর বিভিন্ন সময়ে হামলা চালিয়েছে। ওই এলাকায় আর কোনও জঙ্গি থাকলে তাদেরও খতম করার জন্য অভিযান জারি রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানি সেনার এই পদক্ষেপ নিশ্চিত করছে যে দেশের নিরাপত্তাবাহিনী জঙ্গি-বিপদ নির্মূল করতে বদ্ধপরিকর।

ভারতীয় সেনার গুলিতে খতম পাকিস্তানের ক্যাপ্টেন-সহ ৭ অনুপ্রবেশকারী

এদিকে জঙ্গিদের সাহায্য নিয়ে ভারতীয় সেনা পোস্টে হামলার চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা (Indian Army)। ৪-৫ ফেব্রুয়ারি মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় (Jammu and Kashmir Poonch District) কৃষ্ণা ঘাট সেক্টরের এই ঘটনায় নিহত ৭ পাকিস্তানি অনুপ্রবেশকারী। যদিও এনিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর এমনই।

ওই সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে গুলি চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনী। তখনই ৫ অনুপ্রবেশকারীকে খতম করা হয়। এক ঘণ্টা পর তারা যখন দেহগুলি উদ্ধারের চেষ্টা করছিল, সেই সময় ফের গুলি চালায় ভারতীয় সেনা। যার জেরে আরও ২ জন নিহত হয়। মৃতদের মধ্যে রয়েছে পাকিস্তানের সেনার ক্যাপ্টেন মর্যাদার এক অফিসারও।

সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গি-সহ পাকিস্তান সেনার ৫-৭ জনের প্রাণহানি হয়েছে। নিয়ন্ত্রণ রেখায় তাদের দিকে সংশ্লিষ্ট এলাকা ঘিরে দিয়েছে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার স্বয়ং আর্মি ব্রিগেডিয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির তদারকি করছেন। সূত্রের দাবি, জম্মুর কৃষ্ণা ঘাট এলাকায় পোস্টের অপর দিকে একটি সাদা পতাকা দেখা যায়। 

এমন একটা সময়ে এই ঘটনা ঘটল, যখন গত বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, নয়া দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমে কাশ্মীর-সহ সব সমস্যার সমাধান করতে চায় ইসলামাবাদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget