এক্সপ্লোর

Parliament Security Breach: সংসদ ভবনের ঘটনায় ধৃত ৪ জন কারা ?

Security Breach in Lok Sabha : এই মুহূর্তে চার জনকেই গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর সেল ঘটনার তদন্ত করছে। খবর পেয়ে সংসদ ভবনে পৌঁছন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা-সহ শীর্ষ আধিকারিকরা

নয়াদিল্লি : সংসদে ভবনে যাঁরা নিরাপত্তা লঙ্ঘন করলেন, তাঁরা কারা ? একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, অভিযুক্তদের মধ্যে দু'জন হলেন সাগর শর্মা ও বছর ৩৫-এর ডি মনোরঞ্জন। সাগর শর্মার বাবার নাম শঙ্করলাল শর্মা। অন্যদিকে, ডি দেবরাজ নামে জনৈক ব্যক্তির সন্তান ডি মনোরঞ্জন। সংসদের বাইরে থেকে যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে একজনের নাম নীলম। ৪২ বছরের মহিলা তিনি। অপরজন বছর ২৫-এর অমল শিণ্ডে। 

তাঁদের নাম জানা গেলেও, বিশেষ কিছু এখন জানা যায়নি। কারণ, পুলিশ তাঁদের সম্বন্ধে খুব অল্প তথ্যই প্রকাশ্যে এনেছে। তবে, জানা গেছে মনোরঞ্জন মহীশুরের বাসিন্দা। শহরের একটি কলেজে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট। হরিয়ানার হিসারের বাসিন্দা নীলম। তিনি সিভিল সার্ভিস এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এই মুহূর্তে চার জনকেই গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর সেল ঘটনার তদন্ত করছে। খবর পেয়ে সংসদ ভবনে পৌঁছন পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা-সহ শীর্ষ আধিকারিকরা। মামলায় ফরেন্সিক প্রমাণের অংশ হিসাবে অভিযুক্তদের কাছ থেকে ক্যানিস্টারস বাজেয়াপ্ত করা হয়েছে।

সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন ঘিরে উত্তাল দেশ। কোথায় গাফিলতি হল তা খতিয়ে দেখতে ইতিমধ্যে নতুন সংসদ ভবনে পৌঁছেছেন ইন্টেলিজেন্স ব্যুরোর সিনিয়র আধিকারিকরা। আইবি-র একটি দল ইতিমধ্যে সাগর শর্মা ও মনোরঞ্জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সংসদে জিরো আওয়ারে ভিজিটরস গ্যালারি থেকে অভিযুক্তরা ফ্লোর ঝাঁপ দেন। 

তাঁর সংযোজন, 'ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য অভিযুক্তদের বাড়িতে স্থানীয় পুলিশকে নিয়ে পৌঁছেছে আইবি-র দল। অভিযুক্তদের ফোন সংগ্রহ করা হয়েছে। তাঁদের সঙ্গে কোনও সংগঠনের যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের কাছ থেকে লিখিত যা কিছু পাওয়া গেছে তা তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। '

এদিকে আইবি অন্যান্য তদন্তকারী এজেন্সির সঙ্গেও যোগযোগা রেখে চলছে। যাতে সংসদে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনকারী চার অভিযুক্ত সম্বন্ধে আরও তথ্য পাওয়া যায়। আইবি-র ওই আধিকারিক বলেন, 'ভিজিটরস গ্যালারিতে ঢোকার আগে অভিযুক্তরা যে সমস্ত চেক পয়েন্টে অতিক্রম করেছেন, সেসব জায়গার সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।'  

আরও পড়ুন ; বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন, ঢেলে সাজানো হচ্ছে সংসদের নিরাপত্তা ব্যবস্থা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Kakoli Ghosh Dastidar : লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...
লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget