এক্সপ্লোর

Lok Sabha Security Breach : বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন, ঢেলে সাজানো হচ্ছে সংসদের নিরাপত্তা ব্যবস্থা

Security Breach Lok Sabha: সংসদ ভবনের ভেতর থেকে যে দু'জনকে ধরা হয়েছে হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন- লখনৌয়ের সাগর শর্মা ও মহীশুরের ডি মনোরঞ্জন

নয়াদিল্লি : অধিবেশন চলাকালীন গ্যালারির দর্শকাসন থেকে আচমকা ঝাঁপ ২ যুবকের ! একের পর এক বেঞ্চ টপকে, কার্যত সংসদের ভিতরে তাণ্ডব চালালেন তাঁরা। এই ঘটনার পর গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেশজোড়া কাটাছেঁড়া শুরু হয়েছে। কোন ফাঁক গলে এত বড় একটা ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর আপাতত সংসদ ভবন চত্বরে ভিজিটররা প্রবেশ করতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। নতুন করে ঢেলে সাজানো হবে নিরাপত্তা ব্যবস্থা। তার মধ্যে রয়েছে- সাংসদ, স্টাফ ও প্রেসের জন্য পৃথক প্রবেশপথ। ভিজিটরদের যখন আবার নতুন করে প্রবেশাধিকার দেওয়া হবে, তখন তাঁদের চতুর্থ একটি গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভিজিটরদের পাস দেওয়া সাসপেন্ড করা হয়েছে।

এর পাশাপাশি, আজকের ঘটনার পুনরাবৃত্তি রুখতে ভিজিটর গ্যালারিতে কাচ বসানো হবে। যাতে আগামীদিনে কেউ লোকসভার চেম্বারে ঝাঁপ না মারতে পারেন। বিমানবন্দরের ধাঁচে বডি স্ক্যান মেশিন বসানো হবে সংসদে।  

ঘটনার বিবরণ-

সংসদ ভবনের ভেতর থেকে যে দু'জনকে ধরা হয়েছে হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন- লখনৌয়ের সাগর শর্মা ও মহীশুরের ডি মনোরঞ্জন। তাঁদের কয়েকজন সাংসদ পেটানও। অন্যদিকে, সংসদের বাইরে থেকে যাঁদের পাকড়াও করা হয়েছে, তাঁরা হলেন- মহারাষ্ট্রের লাটুরের অমল শিণ্ডে ও হরিয়ানার হিসারের নীলম দেবী। এই চার জনকেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর সেল। আরও দুই জন এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। পঞ্চম জনের নাম ললিত ঝা। অন্য পাঁচ জন তাঁর গুরগাঁওয়ের বাড়িতে ছিলেন। ষষ্ঠ জনের নাম ভিকি শর্মা। সম্ভবত তিনিও গুরগাঁওয়ের বাসিন্দা। তাঁদের খোঁজ চলছে বলে খবর।

এদিকে ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও। তিনি বললেন, "আজ যে ঘটনা ঘটল তা আমাদের সবার কাছ উদ্বেগের। গুরুতরও। উচ্চ পর্যায়ের তদন্তও চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাউসের নিরাপত্তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে। আগামীকাল বেলা ১১টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখা হল।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Narendra Modi : চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget