এক্সপ্লোর

Parliament Session 2024: প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার সময় লোকসভায় লাগাতার স্লোগান বিরোধীদের

Narendra Modi Slogan at Parliament Session: ১৮তম লোকসভার প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য রাখার সময় তীব্র হট্টগোল শুরু করেন বিরোঘী রাজনৈতিক দলের সাংসদরা।

নয়াদিল্লি: মঙ্গলবার ১৮তম লোকসভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বক্তব্য দিতে বাধা বিরোধীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখার সময় তুমুল হই হট্টগোল করেন বিরোধী জোটের নেতা-নেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে ব্যাঘাত করার জন্য বিরোধীদের তীব্র ভর্ৎসনা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।

আরও পড়ুন NEET-PG Row: জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের

লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের সময় লাগাতার স্লোগান দিতে থাকেন বিরোধীরা। তাঁদের তুমুল পই হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। হট্টগোলের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের কটাক্ষ করে বলেন, কয়েকজনের দুঃখ বুঝতে পারছি। তবে আমার সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি মেনে চলছে। কোনও দুর্নীতিবাজ ছাড় পাবেন। এবারের লোকসভা নির্বাচনে  তোষণের রাজনীতিকে যোগ্য জবাব দিয়েথে দেশের জনগণ। রোজ রোজ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসছে। আমার সরকার সমস্ত দুর্নীতির বিচার করে দোষীদের কঠোর শাস্তি দেবে।

লোকসভায় রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন ভাষণের জবাব দিতে প্রধানমন্ত্রী বলেন, "গতকাল ও আজকে একাধিক সাংসদ রাষ্ট্রপতির ভাষণের সম্পর্কে তাঁদের মতামত ব্যক্ত করেছেন। বিশেষ করে তাঁরা যাঁরা আমাদের সঙ্গে এই প্রথম সাংসদ হিসেবে সংসদে এসেছেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন মনোভাবের জন্য দেশ আমাদের আশীর্বাদ করেছেন। বর্তমানে ভারতের দক্ষতা ও গ্রহণযোগ্ গোটা বিশ্বে বেড়েই চলছে। আমাদের সমস্ত নীতি রূপায়ণ, প্রতিটি সিদ্ধান্ত ও কাজের একমাত্র লক্ষ্য হল ভারতকে সবার প্রথমে নিয়ে যাওয়া। "

কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, "এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে তুষ্টিকরণের রাজনীতির সাক্ষী থেকেছে এবং তুষ্টিকরণের সর্বনিকৃষ্ট শাসনের মধ্যে দিয়ে গেছে। আমরা তুষ্টিকরণের নয় সন্তুষ্ঠিকরণের মানসিকতা নিয়ে চলি। আমি দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা বিকশিত ভারতের সিদ্ধান্ত নিয়েছি এবং তাকে বাস্তবায়িত করার জন্য সমস্ত রকমের চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি যে সততা ও দৃঢ়চেতা মনোভাব নিয়ে প্রতিটি মুহূর্ত লক্ষ্য পূরণের জন্য কাজ করে চলেছি।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "আমরা যদি ২০১৪ সালের কথা চিন্তা করি তাহলে দেখতে পাব যে ওই সময় দেশের মানুষ তাঁদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল আর দেশে পিথনের দিকে পিছিয়ে যাচ্ছিল। তখন খবরের কাগজ খুললেই শুধু কেলেঙ্কারির খবরই দেখা যেত কিন্তু, এখন পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: SEBI-Hindenburg Case: আদানি-রিপোর্টের জের, হিন্ডেনবার্গকে শোকজ ধরাল SEBI, 'প্রভাবশালীদের বাঁচানের চেষ্টা', এল পাল্টা জবাব

 

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget