এক্সপ্লোর

NEET-PG Row: জুলাই মাসেই হতে পারে NEET-PG, প্রশ্নফাঁস রুখতে নয়া ভাবনা কেন্দ্রের

NEET PG Exam: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সাইবার অপরাধ প্রতিরোধী বিভাগের আধিকারিকদের বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে।

নয়াদিল্লি: পরীক্ষা কেলেঙ্কারি ঘিরে শোরগোল গোটা দেশে। সেই আবহে স্নাতকোত্তর স্তরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET-PG গ্রহণে তৎপরতা শুরু হল। জুলাই মাসেই পরীক্ষা নেওয়া হতে পারে বলে খবর। দিল্লি সূত্রে জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁস হওয়া রুখতে পরীক্ষার দু'ঘণ্টা আগে প্রশ্নপত্র ঠিক করা হতে পারে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সাইবার অপরাধ প্রতিরোধী বিভাগের আধিকারিকদের বৈঠকও হয়েছে বলে খবর। (NEET-PG Row)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং সাইবার অপরাধ প্রতিরোধী বিভাগের আধিকারিকদের বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা যাচ্ছে। চলতি সপ্তাহেই পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন NEET-PG নেওয়ার দায়িত্বে থাকা National Board of Examinations (NBE). এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা হয়েছে তাদের। সেখান থেকে ছাড়পত্র পেলেই পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। (NEET PG Exam)

স্নাতকোত্তর স্তরে ডাক্তারিতে ভর্তি হওয়ার পরীক্ষা NEET-PG. গত ২৩ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু NEET এবং UGC-NET পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের ভূরি ভূরি অভিযোগ সামনে আসতে শুরু করলে, রাতারাতি NEET-PG স্থগিত করা হয়। পরীক্ষার মাত্র ১০ ঘণ্টা আগে স্থগিতাদেশের নির্দেশ আসে। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়ে ফিরে আসতে হয় বহুজনকে। 

আরও পড়ুন: India Monsoon Update : জুনের ঘাটতি মিটবে জুলাইতে ! বর্ষার রুদ্ররূপ দেখতে পারে দেশ, বন্যার আশঙ্কা এই রাজ্যগুলিতে

সেই সময় কেন্দ্র জানায়, NEET-PG নেওয়ার মতো ব্যবস্থাপনা আছে কি না, কোথাও কোনও খামতি রয়ে যাচ্ছে কি না, খতিয়ে দেখতেই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে NEET-এর মতো NEET-PG নিয়েও প্রশ্নপত্র ফাঁসের তত্ত্ব উঠে আসে। কারণ পরীক্ষার আগেই সেই নিয়ে সতর্কবার্তা এসেছিল। টাকার বিনিময়ে আগেভাগে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার টোপ দেওয়া হচ্ছিল বলে জানা যায়। যদিও NBE জানায়, প্রশ্নপত্র ফাঁসের খবর তাদের কাছে পৌঁছয়নি। কেন্দ্র সবদিক খতিয়ে দেখতে চাওয়াতেই পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। 

এবারে NEET-PG পরীক্ষায় বসার কথা ছিল কয়েক লক্ষ পড়ুয়ার। বহু দূর থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও ফিরে যেতে হয় তাঁদের। সেই নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অভাব-অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়া হয়েছে। NEET-PG পরীক্ষার পরবর্তী তারিখ জানা যাবে natboard.edu.in ওয়েব সাইটে। আগামী দিনে এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষা অনলাইন মাধ্যমে নেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
India Pakistan: পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড
পাকিস্তানকে পাল্টা অ্যাকশন ভারতের, 'tit-for-tat’ নীতিতে দিল্লিতে পাক হাইকমিশনের বাইরে বুলডোজার, সরল ব্যারিকেড

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget