এক্সপ্লোর

Parliament Summons Twitter : ট্যুইটারকে ডেকে পাঠাল সংসদীয় কমিটি, কবে ও কেন ?

তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নতুন আইন নিয়ে টানাপোড়েন চলছে কেন্দ্র ও ট্যুইটার কর্তৃপক্ষের মধ্যে। এরই মধ্যে ট্যুইটারকে ডেকে পাঠাল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।  

নিউ দিল্লি : তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নতুন আইন নিয়ে টানাপোড়েন চলছে কেন্দ্র ও ট্যুইটার কর্তৃপক্ষের মধ্যে। এরই মধ্যে ট্যুইটারকে ডেকে পাঠাল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি।  

আগামী ১৮ জুন বিকাল ৪টা নাগাদ পার্লামেন্ট কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ট্যুইটার কর্তৃপক্ষকে। সোশ্যাল মিডিয়া ও অনলাইন নিউজের অপব্যবহার কীভাবে রোখা যায় তা নিয়ে জানতে চাওয়া হবে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিনিধিদের।

সম্প্রতি কেন্দ্রের তরফে ট্যুইটারকে ফাইনাল নোটিস দিয়ে নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম-কানুন মেনে চলার কথা বলা হয়েছে। বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাইবার আইন সংক্রান্ত গ্রুপ কো-অর্ডিনেটর রাকেশ মহেশ্বরী ট্যুইটারকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, মন্ত্রকের তরফে বারবার চিঠি পাঠানো সত্ত্বেও এটা দেখা গিয়েছে যে, ট্যুইটার যথেষ্ঠ ব্যাখ্যা দিতে পারছে না। 

এদিকে মন্ত্রকের তরফে বারবার চিঠি পাঠানোর পর, ট্যুইটার নিশ্চিত করেছে যে, নতুন নিয়ম মেনে চলবে তারা।

ট্যুইটারের এক মুখপাত্র বলেন, ভারতে যাতে গুরুত্বপূর্ণ আলোচনা সম্ভব হয় সে বিষয়ে ট্যুইটার কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ। আমরা ভারত সরকারকে আশ্বাস দিয়েছি যে, নতুন গাইডলাইন মেনে চলার চেষ্টা করছে ট্যুইটার। আমরা ভারত সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। 

এদিকে সংসদীয় প্যানেলের সদস্যরা সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, ট্যুইটার কী কারণে দেশের নতুন আইটি নিয়ম মেনে চলছ না তা জানতে চাওয়া হবে।

নতুন আইটি নিয়ম অনুযায়ী, ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং ও ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলিকে চিফ কমপ্ল্যায়েন্স অফিসার, নোডাল কনট্যাক্ট পার্সন ও গ্রিভ্যান্স অফিসার নিয়োগ করতে হবে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিজ্ঞপ্তির মুখে পড়েছে ট্যুইটার। উল্লেখ্য, ভারতে দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলন চলছে। কিন্তু, এনিয়ে সমালোচনা বন্ধ করতে চাইছে মোদি সরকার। এই জাতীয় অভিযোগ তুলে যে সব পোস্ট টুইটারে রয়েছে তা ব্লক করে দিতে বলে প্রযুক্তি মন্ত্রক। মন্ত্রকের তরফে একথা বলার পরই গত ফেব্রুয়ারি মাস থেকে ভারত সরকার ও ট্যুইটার কর্তৃপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget