এক্সপ্লোর

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !

Jantar Mantar Protest : নতুন ইস্যু নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিক্ষোভকারীরা। আগামী ৫ অগাস্ট হবে এই প্রতিবাদ কর্মসূচি।

Jantar Mantar Protest : নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে তোলপাড় হয়েছিল রাজধানী দিল্লি। এবার ফের একবার উত্তাল হতে পারে যন্তর মন্তর। নতুন ইস্যু নিয়ে আন্দোলনে নামতে চলেছে বিক্ষোভকারীরা। আগামী ৫ অগাস্ট হবে এই প্রতিবাদ কর্মসূচি।

কারা নামতে চলেছে এই প্রতিবাদে
শীঘ্রই সরকারের কাছে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে নামতে চলেছে EPS-95 ন্যাশনাল অ্য়াজিটেশন কমিটি। আগামী ৫ অগাস্ট দেশব্য়াপী নিজেদের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সংগঠন। যার অঙ্গ হিসেবে দিল্লির যন্তর-মন্তরে হবে আন্দোলন। মূলত, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে এই আন্দোলেন বসবে পেনশনাররা।  

কত টাকা ন্যূনতম পেনশন চাইছেন পেনশনাররা
মূলত, ১০০০ টাকা ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭৫০০ টাকার দাবি তুলেছে EPS-95 ন্যাশনাল অ্য়াজিটেশন কমিটি। সেই দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন পেনশনাররা। এই কারণেই দিল্লির যন্তর মন্তরে হবে বড় দাবি কর্মসূচি। কমিটির অভিযোগ, দীর্ঘদিন ধরে পেনশনারদের ন্যূনতম পেনশন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে ১০০০ টাকা হয়ে রয়েছে। এই নিয়ে বহুবার সরকারের কাছে বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে ধৈর্যের বাঁধ ভেঙেছে পেনশন হোল্ডারদের।  

কী কী দাবি করছে পেনশনাররা
তবে কেবল ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করার দাবি তোলেনি পেনশনাররা। পাশাপাশি পেনশনারদের ডিএ ছাড়াও পেনশন হোল্ডার ও তার স্ত্রীয়ের জন্য ফ্রি মেডিক্যাল কেয়ারের দাবি তুলেছেন পেনশন হোল্ডাররা। এই বিষয়ে মুখ খুলেছেন কমিটির ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত। তিনি বলেছেন, ''এই বাজারে মাত্র ১১৭১ টাকা গড়ে পেনশন পান পেনশনার্সরা। আজকের মূল্যবৃদ্ধির সময়ে মাত্র এই টাকা মাসিক পেনশন দিয়ে প্রবীণ নাগরিকদের সংসার চলে না। এই লোকগুলি সারা জীবন দেশের আর্থিক উন্নয়নে অবদান রেখেছে। অবসরের পর তাই মাথা উচু করে বেঁচে থাকার অধিকার রয়েছে এদের।''  

আরও পড়ুন : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Road Accident News: দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget