এক্সপ্লোর

Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল

Shahzad Taunts Rahul Gandhi : রাহুল গান্ধীর থেকে প্রধানমন্ত্রী মোদিকে শেখার কথা বললেন শেহজাদ পুনাওয়ালা। গেরুয়া ব্রিগেডের এই মন্তব্য নিমেষেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

Shahzad Taunts Rahul Gandhi : মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বদলে গেল পরিস্থিতি। সোশ্য়াল মিডিয়ায় বিজেপির জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে যেতেই এবার বড় বয়ান দিলেন পদ্ম শিবিরের এই নেতা। রাহুল গান্ধীর থেকে প্রধানমন্ত্রী মোদিকে শেখার কথা বললেন শেহজাদ পুনাওয়ালা। গেরুয়া ব্রিগেডের এই মন্তব্য নিমেষেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিয়োতে কী বলেছেন শেহজাদ
সাম্প্রতিক ভিডিয়োতে শেহজাদ বলেছেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে আমি সম্পূর্ণ হতাশ। ১২ বছর হয়ে গেছে, উনি পুরোপুরি ব্যর্থ। ১২ বছর হয়ে গেল, উনি স্বৈরাচারী হয়ে উঠতে পারলেন না। উল্টে যে ছোট-ছোট ছেলে মেয়েরা ওনাকে, ওনার মাকে, সাংবিধানিক পদে বসা ব্যক্তিদের গালিগালাজ করল, তাদের ভিডিয়োতে এসে ক্ষমা করার কথা বললেন মোদিজি। সমাজ, পুলিশ, সবাইকে বললেন, ছোটরা ভুল করেছে- ক্ষমা করে দাও।''

অন্যদিকে রাহুলের তুলনা টানলেন শেহজাদ
এই ভিডিয়োতেই প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি রাহুল গান্ধীর তুলনা টেনেছেন এই বিজেপি নেতা। তিনি বলেছেন, ''মোদিজি যখন সবাইকে ক্ষমা করছেন, তখন রাহুল গান্ধীকে দেখে আসল ডিকটেটরশিপ শেখা উচিত প্রধানমন্ত্রীর। উনি নেহরু, ইন্দিরা গান্ধীর বংশধর। একবার কেরলে ইনস্টাগ্রামে কেউ ওনাকে অপমান করায় তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। ককরোচ পার্টির আন্দোলনে যারা শান্তিপূর্ণ প্রতিবাদের নামে হিংসা করেছে, তাদের বিরুদ্ধে আপনার সরকার কেস তুলে নিয়েছে। অথচ দেখুন, কেরল ৫ হাজার লোকের ওপর মামলা হয়ে গেছে। কর্ণাটকে কেউ পোস্টার দেখিয়েছে, তার বিরুদ্ধে কেস হয়ে গেছে। র‍্যাপ আর্টিস্টের বিরুদ্ধে মামলা হয়েছে। নেহরুর সময় বাক স্বাধীনতায় হস্তক্ষেপ কারা হয়েছে, ইমারজেন্সি আরোপ করেছিলেন ইন্দিরা গান্ধী। সংসদে বিরোধী মতকে ধ্বংস করতে সাংসদদের জেল পুড়েছিলেন ইন্দিরা গান্ধী। সাধু-সন্তরা যখন আন্দোলন করতে নামে, তখন তাদের ওপর নির্বিচারে গুলি চালান ইন্দিরা গান্ধী।''

ছাত্র আন্দোলনে কোপ
ভিডিয়ো বার্তায় কংগ্রেসকে ব্য়ঙ্গ করে পুনাওয়ালা আরও বলেন, ''অসমে 'আসু'-র ছাত্র আন্দোলনকে জোর করে দমন করা হয়। যাতে হাজার প্রতিবাদীদের মেরে ফেলা হয়। অন্না হাজারের আন্দোলেনর সময়ও একই পরিস্থিতি দেখেছে দেশ। অন্না হাজারে সহ দেড় হাজারের বেশি আন্দোলনকারীদের জেলে বন্ধ করে দেয় কংগ্রেসের সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোদিজি আপনি, গালি দেওয়া আন্দোলনকারীদের ছোট বাচ্চা বলে ক্ষমা করার কথা বলছেন। আর ওখানে আসল স্বৈরাচারীর মতো রাহুল গান্ধী আন্দোলনকারীদের বিরুদ্ধে কেস করিয়ে চলেছেন। মোদিজি ১২ বছর হয়ে গেল আপনি ডিকেটেটর হতে পারলেন না।''    

আরও পড়ুন : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Coochbehar News: '৮ দিন ধরে ভর্তি রোগীকে কষ্ট দিচ্ছে...', ক্যান্সার রোগীর চিকিৎসা না হওয়ার অভিযোগ, হাসপাতালে হাজির বিজেপি নেত্রী
Coochbehar News: '৮ দিন ধরে ভর্তি রোগীকে কষ্ট দিচ্ছে...', ক্যান্সার রোগীর চিকিৎসা না হওয়ার অভিযোগ, হাসপাতালে হাজির বিজেপি নেত্রী
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 23 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget