এক্সপ্লোর

Ayodhya Ram Temple : হাতে আর ৫ দিন, নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠায় স্থগিতাদেশ চেয়ে মামলা হল আদালতে

Ram Lalla Pran Pratishtha: এলাহাবাদ হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠায় স্থগিতাদেশ চাওয়া হল।

নয়াদিল্লি : অযোধ্য়ায় ( Ayodhya )  রামলালার  ( Ramlalla ) প্রাণ প্রতিষ্ঠায় স্থগিতাদেশ চেয়ে এলাহাবাদ হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠায় স্থগিতাদেশ চাওয়া হল। আদালতের কাছে জনস্বার্থ মামলাটি করেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ভোলা দাস নামে এক ব্যক্তি।  

 শঙ্করাচার্যদের আপত্তির কথা পিটিশনে

ওই আবেদনে বলা হয়েছে, ২২ জানুয়ারি অযোধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রামলালার মূর্তি নির্মাণাধীন মন্দিরে স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অনুষ্ঠানটি পরিবেশন করবেন। প্রাণ প্রতিষ্ঠা কর্মসূচিতে শঙ্করাচার্যদের আপত্তি রয়েছে। পৌষ মাসে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় না। মন্দিরটি এখনও অসম্পূর্ণ। একটি অসম্পূর্ণ মন্দিরে, কোনও দেবতার অভিষেক করা যায় না। পিটিশনে এই 'প্রাণ প্রতিষ্ঠা'কে সনাতন ঐতিহ্যের বিরুদ্ধ বলে বলা হয়েছে।  

আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচনী লাভের জন্য ভারতীয় জনতা পার্টি  এই অনুষ্ঠানের আয়োজন করছে বলে দাবি করা হয়েছে ওই পিটিশনে। অভিযোগ করা হয়েছে, ২০২৪-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখেই এই অনুষ্ঠান আয়োজন করে সুযোগ নিতে চাইছে বিজেপি। অসম্পূর্ণ মন্দিরে কোনও দেব-দেবীর প্রাণ প্রতিষ্ঠা হতে পারে না বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।  

এর আগে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকবেন না বলে জানান  শঙ্করাচার্যরা। অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ঠিক নয় বলে মত প্রকাশ করেন জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য। ২২ জানুয়ারি অযোধ্যায়,  ভারতবর্ষের ৪ জন শঙ্করাচার্যের মধ্যে উপস্থিত থাকছেন না ৩ জনই।   

গোটা দেশে চারজন শঙ্করাচার্য রয়েছেন। তাঁরা হলেন,পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী,উত্তরাখণ্ডের যোশীমঠ বা জ্যোতির্পীঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী,কর্ণাটকের শৃঙ্গেরী সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থ,এবং দ্বারকার সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। হিন্দু ধর্মে এই শঙ্করাচার্যদের গুরুত্ব অপরিসীম। তাঁরাই এই প্রাণপ্রতিষ্ঠার বিষয়টিতে সমর্থন জানাচ্ছেন না।    

অযোধ্যা ছাড়িয়ে রামমন্দির উদ্বোধন ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আর তারই মাঝে, খোদ শঙ্করাচার্যদের এমন বক্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এবার তাদের আপত্তির কারণ উল্লেখ করেই আদালতে করা হল মামলা।               

আরও পড়ুন : 

দেশের মধ্যে সপ্তম, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় বড় সাফল্য বাঁকুড়ার বাসিন্দার

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget