এক্সপ্লোর

e-RUPI Launch: আরও সহজে অনলাইন লেনদেন, দেশবাসীর জন্য 'ই-রুপি' পরিষেবা চালু করবেন মোদী

ক্যাশলেস সিস্টেমকেই অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ব্যবস্থাকে আরও বেশি কার্যকরী করতে বড় পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে।

নিউ দিল্লি: দেশে ডিজিটাল ব্যবস্থাকে উন্নত করে ক্যাশলেস সিস্টেমকেই অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ব্যবস্থাকে আরও বেশি কার্যকরী করতে বড় পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। সোমবার ই-রুপি (e-Rupi) ক্যাশলেশ পেমেন্ট ব্যবস্থার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। 

কী এই e-RUPI পরিষেবা?

এই পরিষেবার মাধ্যমে ক্যাশলেস এবং কন্টাক্টলেস পেমেন্ট আরও সহজেই হবে বলে জানান হয়েছে। কিউআর কোড (QR code) এবং এসএমএস (SMS)–এর মাধ্যমে হবে আর্থিক লেনদেন।  প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, ‘‌ই–রুপির মাধ্যমে সরকার ও ব্যবহারকারীর মধ্যে সংযোগ আরও এক ধাপ বৃদ্ধি পাবে। এই পরিষেবায় সুরক্ষিতভাবে হবে লেনদেন।’‌

এই ই–রুপির মাধ্যমে পরিষেবাদানকারীর সঙ্গে সরাসরি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে গ্রাহক বা ব্যবহারকারীর যোগ স্থাপন করতে পারবেন। আর্থিক লেনদেন সম্পূর্ণ হওয়ার পরই পরিষেবাদানকারীর কাছে নির্দিষ্ট অঙ্ক গিয়ে পৌঁছবে। প্রিপেইড পদ্ধতি হওয়ায় এটি নির্দিষ্ট সময়েই অর্থ পৌছে দেবে বিনা কোনও বাধায়।

এও জানান হয়েছে, ই-রুপি ব্যবস্থার জন্য কোনরকম ডেবিট কার্ড, ডিজিটাল পেমেন্ট অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবার সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। অর্থমন্ত্রক এবং পরিবার কল্যাণ মন্ত্রক তরফে জানানো হয়েছে এটি একটি ই-ভাউচার যা মোবাইলের মাধ্যমে দেখা যাবে। সোমবার এই পরিষেবা উদবোধন করবেন মোদী। 

উল্লেখ্য, ন্যাশনাল পেমেন্টেস কর্পোরেশন অব ইন্ডিয়া জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা আর্থিক পরিষেবার সঙ্গে মিলে তাদের ইউপিআই প্ল্যাটফর্মে এই ই–রুপি তৈরি করেছে।

এই ব্যবস্থাকে সারা দেশজুড়ে ছড়িয়ে দিতে তৎপর কেন্দ্র।এই ব্যবস্থার জন্য কোন মধ্যস্থতাকারীর প্রয়োজন পড়বে না, অর্থাৎ এক্ষেত্রে কোনও অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা সঙ্গে যুক্ত হতে হবেনা গ্রাহকদের। 

প্রধানমন্ত্রী দফতরের তরফে আরও জানান হয়েছে, অন্যান্য বেসরকারি কোম্পানিগুলিও চাইলে এই ব্যবস্থা লাগু করতে পারে। বিশেষত, ওষুধ সরবরাহের ক্ষেত্রে এই পরিষেবাকে আরও বেশি ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
West Bengal News Live : সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল
সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের নির্দেশ বহাল

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget