এক্সপ্লোর

সরকার সিএএ চালু করে কোনও অন্যায় করেনি, রক্ষণাত্মক হওয়ার কোনও কারণই নেই, এনডিএ বৈঠকে মোদি, জানালেন শরিক নেতা

সিএএ-র বিরুদ্ধে দেশের নানা শহরে লাগাতার অবস্থান বিক্ষোভের প্রেক্ষাপটে আজ সংসদের উভয় কক্ষের যৌথ বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) প্রসঙ্গের উল্লেখই করেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে দেশব্যাপী প্রতিবাদ, ক্ষোভ, বিক্ষোভের মধ্যেই ঘোষিত অবস্থানে অনড় থাকার ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনে সিএএ নিয়ে বিরোধী শিবিরের আক্রমণ মোকাবিলায় কৌশল স্থির করতে এনডিএ শরিকদের বৈঠক বসেছিল আজ। সেখানেই মোদি অবস্থান বহাল রাখার কথা জানিয়ে দেন শরিকদের। বলেন, তাঁর সরকারের সিএএ প্রশ্নে রক্ষণাত্মক হওয়ার কোনও কারণই নেই। সংসদে শরিকদের সিএএ-কে দৃঢ় ভাবে সমর্থন করতে, পাশে থাকতে বলেন তিনি। সিএএ-তে মুসলিমদের প্রতি বৈষম্য করা হচ্ছে, বিরোধীদের এই অভিযোগের জবাবে শরিক নেতাদের আক্রমণাত্মক অবস্থান নিতে বলেন প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক শরিক নেতা সাংবাদিকদের বৈঠকের পর জানান, মোদি স্পষ্ট বলেছেন, সংখ্যালঘুরাও বাকি সব নাগরিকের মতোই আমাদের সমান প্রিয়। প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, সরকার সিএএ চালু করে কোনও অন্যায় করেনি। সুতরাং কোণঠাসা বোধ করার, ব্যাকফুটে যাওয়ার কোনও কারণ নেই। সদ্য স্বাক্ষরিত বড়ো চুক্তি, ত্রিপুরায় ব্রু উপজাতিদের সেটলমেন্টের জন্যও প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন এনডিএ নেতারা। বিরোধী নেতারা বাজেট অধিবেশনে সিএএ-র বিরুদ্ধে দেশব্যাপী অসন্তোষ, প্রতিবাদের প্রসঙ্গ তুলে সরকারকে চাপে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। মোদি সরকার এ নিয়ে ঔদ্ধত্য দেখাচ্ছে, বিক্ষোভকারীদের কথা শোনার কোনও আগ্রহই দেখাচ্ছে না বলে তাদের অভিযোগ। প্রসঙ্গত, সিএএ-র বিরুদ্ধে দেশের নানা শহরে লাগাতার অবস্থান বিক্ষোভের প্রেক্ষাপটে আজ সংসদের উভয় কক্ষের যৌথ বাজেট অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) প্রসঙ্গের উল্লেখই করেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এটা গুরুত্বপূর্ণ এজন্যই যে, রাষ্ট্রপতিই গত বছরের ২০ জুন ১৭-তম লোকসভার সূচনায় উভয় কক্ষের যৌথ অধিবেশনের ভাষণে বলেছিলেন, মোদি সরকার অগ্রাধিকারের ভিত্তিতে এনআরসি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget