এক্সপ্লোর

PM Modi Cabinet Expansion Date: কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে কাল : এএনআই

আগামীকাল সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। খবর এএনআই সূত্রের। 

নয়াদিল্লি : আগামীকাল সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। খবর এএনআই সূত্রের। দ্বিতীয় দফায় ক্ষমতায় প্রত্যাবর্তনের পর এই প্রথম মোদি-মন্ত্রিসভার রদবদল। খবর, দেশের সর্বকালীন তরুণ মন্ত্রিসভা হতে চলেছে এটি। এর পাশাপাশি মহিলা মন্ত্রীর সংখ্যা বাড়তে পারে। যাঁদের প্রশাসনিক কাজকর্মে অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হতে পারে মন্ত্রিসভায়।

ওবিসি সম্প্রদায় থেকে আসতে পারেন প্রায় দুই ডজন মন্ত্রী। প্রায় প্রত্যেক রাজ্যের ওপর জোর দেওয়া হচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আগামী বছরে পাঁচ রাজ্যের নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে নজর রেখে এই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে মন্ত্রী হতে পারেন বলে জল্পনা রয়েছে এমন বেশ কয়েকজন ইতিমধ্যেই হয় দিল্লি পৌঁছেছেন বা দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। সেই তালিকায় রয়েছে- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনওয়াল, লোক জনশক্তি পার্টির পশুপতি পরশ, নারায়ণ রাণে এবং বরুণ গাঁধী। দিল্লির উদ্দেশে বিমান ধরার আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে উজ্জৈয়নে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায়। তিনি বলেন, আমি উজ্জৈয়ন গিয়েছিলাম। এর পর দিল্লি যাব। 

এদিকে অসম থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন সর্বানন্দ সোনওয়াল। তিনি হিমন্ত বিশ্ব শর্মার জন্য অসমের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন। 

সূত্রের খবর, বেশ কয়েকজন মন্ত্রী মোদির মন্ত্রিসভার জন্য শপথ নিতে পারেন। আগামী দিনে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সব জায়গার কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার বিজেপির শরিক দলগুলিও কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারে। জেডিইউ, এলজেপি এবং ওয়াইএসআর কংগ্রেসের একাধিক জনকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হতে পারে। 

মন্ত্রিসভার এমন নয় জন সদস্য যাঁরা তাঁদের অতিরিক্ত দায়িত্ব ছাড়তে পারেন

প্রকাশ জাভড়েকর
পীযূষ গয়াল
ধর্মেন্দ্র প্রধান
নীতিন গড়করি
হর্ষবর্ধন
নরেন্দ্র সিংহ তোমর
রবিশঙ্কর প্রসাদ
স্মৃতি ইরানি
হরদীপ সিং পুরী

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে ৮১ জন হতে পারে। এই মুহূর্তে ৫৩ জন সদস্য রয়েছেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget